• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাবা সিপিএম সমর্থক হওয়ায় পুরসভার সুইমিং পুলের দরজা বন্ধ করে দিয়েছিল তৃণমূল, কালনার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাসের জন্য ফের সুইমিং পুল খুলে দিলেন বিজেপি বিধায়ক

Eidin by Eidin
July 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাবা সিপিএম সমর্থক হওয়ায় পুরসভার সুইমিং পুলের দরজা বন্ধ করে দিয়েছিল তৃণমূল, কালনার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাসের জন্য ফের সুইমিং পুল খুলে দিলেন বিজেপি বিধায়ক
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কালনা,৩০ জুলাই : ভারতীয় ক্রীড়াজগতে পূর্ব বর্ধমান জেলার কালনার সাঁতারু সায়নী দাস একটি সুপরিচিত নাম । জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করে দেশকে একাধিক বার গর্বিত করেছেন তিনি । কিন্তু সায়নীর বাবা রাধেশ্যাম দাস সিপিএমের সমর্থক হওয়ায় পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের রোষানলে পড়তে হয় তাকে ৷ সায়নীকে ২০১৫ সালের পর থেকে কালনা পুরসভার সুইমিং পুলে অনুশীলন করতে দেওয়া হয়নি । ফলে এলাকার পুকুরগুলিতে অনুশীলন করতে হত তাকে । দীর্ঘ ১১ বছর পর রাজ্যে পালাবদল হতেই সায়নীর জন্য ফের খুলে দেওয়া হল সুইমিং পুলের দরজা ৷ আজ বৃহস্পতিবার কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সুইমিং পুলে গিয়ে সায়নীকে আবার সেখানে অনুশীলন করার আহ্বান জানান । বিজেপি বিধায়কের এই পদক্ষেপে খুশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সাঁতারু । বিজেপি বিধায়ক বলেন, ‘খেলোয়াড়ের কোনও রাজনৈতিক রং হয় না।খেলোয়াড়দের সঙ্গে রাজনীতি করা উচিত নয়।’ 

কালনার সায়নী দাস ইতিমধ্যেই ইংলিশ চ্যানেল, রোবেন আইল্যান্ড,ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা চ্যানেল ও মোলকাই চ্যানেল সহ মোট ৬টি চ্যানেল পার করে ফেলেছেন। কিন্তু এই প্রতিভাবান সাঁতারুর অনুশীলনের জন্য এতদিন কালনায় স্যুইমিং পুলের দরজা বন্ধ ছিল। কারন সায়নীর বাবা রাধেশ্যামবাবু কট্টর সিপিএম সমর্থক । আর এটাই ছিল তার অপরাধ ।  যেকারণে তাকে পুরসভার স্যুইমিং পুলে অনুশীলন করার অনুমতি দেননি তৎকালীন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। যার ফলে ২০১৫ সালের পর থেকে তাকে এলাকায় পুকুরগুলিতে অনুশীলন চালিয়ে যেতে হয় । তাতেও তার সাফল্য থেমে থাকেনি । 

সায়নী বলেন, ‘যেকোনো খেলোয়াড়ই দেশের হয়ে খেলেন । তাই রাজনৈতিক কারণে কোনও খেলোয়াড়ের প্রতি বৈষম্য হওয়া উচিত নয় ।’ জানা গেছে,আজ সকালে তাঁকে ডেকে পাঠানো হয় পুরসভার স্যুইমিংপুলের সামনে। আর স্যুইমিংপুলের সামনে দাঁড়িয়ে সায়নীকে নতুন করে অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায় বিজেপি বিধায়ককে । রাধেশ্যাম দাসের দাবি, তিনি সিপিএম সমর্থক হওয়ায় তাঁর মেয়ে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল । যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।। 

Tags: BurdwanKalnaWestbengal
Previous Post

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারত : দাবি কাতার ভিত্তিক বিতর্কিত সংবাদমাধ্যমের 

Next Post

মঙ্গলকোটে ২ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার 

Next Post
মঙ্গলকোটে ২ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার 

মঙ্গলকোটে ২ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার 

No Result
View All Result

Recent Posts

  • মঙ্গলকোটে ২ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার 
  • বাবা সিপিএম সমর্থক হওয়ায় পুরসভার সুইমিং পুলের দরজা বন্ধ করে দিয়েছিল তৃণমূল, কালনার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাসের জন্য ফের সুইমিং পুল খুলে দিলেন বিজেপি বিধায়ক
  • ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারত : দাবি কাতার ভিত্তিক বিতর্কিত সংবাদমাধ্যমের 
  • মুক্তি পেল ‘রামায়ণ’-এর ট্রেলার : রাবণের ভূমিকায় যশ, রাম ও সীতার চরিত্রে দেখা গেল রণবীর ও সাই পল্লবীকে  
  • অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে যকের ধন, এখনো পর্যন্ত ২৮.৫০ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.