• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এবারে ভারতে অনুপ্রবেশ করানোর জন্য প্রচুর মুসলিমদের সীমান্তে জড়ো করল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, প্রবল উত্তেজনা মেখলিগঞ্জ সীমান্তে 

Eidin by Eidin
June 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
এবারে ভারতে অনুপ্রবেশ করানোর জন্য প্রচুর মুসলিমদের সীমান্তে জড়ো করল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, প্রবল উত্তেজনা মেখলিগঞ্জ সীমান্তে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৫ জুন : এবারে ভারতে অনুপ্রবেশ করানোর জন্য নিজের দেশের প্রচুর মুসলিম সম্প্রদায়ের লোকজনদের জড়ো করল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি । শুক্রবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্তে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে  । 

জানা গেছে,চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর পানিশালা সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া লাগোয়া জিরো পয়েন্টে প্রচুর বাংলাদেশি নাগরিক জড়ো হলে স্থানীয় ভারতীয়রা বিএসএফ-কে খবর দেয় । এরপর বিএসএফ এসে রুখে দাঁড়ালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। বিএসএফের কড়া বার্তা, সীমান্ত নিরাপত্তায় কোনো আপস নয়। বৈধ নথি ছাড়া কাউকে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। 

ঘটনার খবর ছড়াতেই সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রশাসন ও বিএসএফ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সীমান্তে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে।স্থানীয় ভারতীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বাংলাদেশি নাগরিকরা কেন আমাদের এলাকায় অনুপ্রবেশ করবে? এই এলাকা শান্তিপ্রিয়। আমরা কোনো অশান্তি চাই না। তারা বিএসএফ ও প্রশাসনের পাশে আছে বলে জানান । পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর। প্রসঙ্গত, দশকের পর দশক ধরে ভারতে সংসার ফেঁদে বসা  অবৈধ বাংলাদেশি মুসলিমদের এখন নিতে অস্বীকার করছে বাংলাদেশ । প্রতিদিনই তারা সীমান্তে এনিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে । যদিও বিএসএফ তেমন আক্রমণাত্মক ভূমিকা না নেওয়ায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে ।। 

Tags: KutchbiharMekhliganj Border
Previous Post

সীমান্ত সুরক্ষায় শীঘ্রই বাস্তবায়িত হবে ‘স্মার্ট বর্ডার’ ; অমিত শাহ ; কি এই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সীমান্ত সুরক্ষা ?  জানুন 

No Result
View All Result

Recent Posts

  • এবারে ভারতে অনুপ্রবেশ করানোর জন্য প্রচুর মুসলিমদের সীমান্তে জড়ো করল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, প্রবল উত্তেজনা মেখলিগঞ্জ সীমান্তে 
  • সীমান্ত সুরক্ষায় শীঘ্রই বাস্তবায়িত হবে ‘স্মার্ট বর্ডার’ ; অমিত শাহ ; কি এই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সীমান্ত সুরক্ষা ?  জানুন 
  • হেমন্ত রাও সহ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালকদের উপস্থিতিতে ‘জি শর্ট ফিল্ম কনটেস্ট’-এর গ্র্যান্ড ফাইনালের মঞ্চ প্রস্তুত 
  • আন্দামান উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডারের সন্ধান পেলো অয়েল ইন্ডিয়া
  • এবারে প্রাক্তন তৃণমূল বিধায়ক রবি চ্যাটার্জি ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে কমিউনিটি হলের টাকা আত্মসাতের অভিযোগ, উত্তাল কাটোয়া-২ ব্লক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.