এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৫ জুন : কাবুলে তালিবানের ডেপুটি গভর্নর কুদরাতুল্লাহ আমিনি একটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। আজ শুক্রবার সূত্রগুলো জানায়, আজ দুপুর ১টার দিকে কুদরাতুল্লাহ আমিনির ওপর হামলার উদ্দেশ্যে আসা এক ব্যক্তি তাঁর কাছে পৌঁছানোর আগেই তাঁর বাড়ির কাছে বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তালেবান যোদ্ধারা এক আহত ব্যক্তিকে একটি ‘রেঞ্জার’ গাড়িতে করে নিয়ে যাচ্ছে।বিস্ফোরণের ধরন, হতাহতের সংখ্যা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পাঞ্জশির প্রদেশের বাসিন্দা কুদরাতুল্লাহ আমিনি এর আগে পাঞ্জশিরে তালিবানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কাবুলের ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত আছেন।।

