এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জুন : বাংলাদেশ পালানোর মতলব ছিল । জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) সক্রিয়তায় ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের মূল মাস্টারমাইন্ড ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা । আজ শুক্রবার রাতে চিংড়িঘাটায় মাঝরাস্তা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারির ফলে রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরেও এখন নতুন করে অস্বস্তি শুরু হয়েছে, কারণ কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপকে তৃণমূলের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে বৃহস্পতিবার ভোরে ক্যানিংয়ের জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে হানা দেয় এনআইএ৷ কিন্তু তার আগেই সে উধাও হয়ে যায় । তদন্তকারীরা শওকতের দলীয় কার্যালয়ে চিরুনি তল্লাশি শুরু করেন। এই প্রসঙ্গে শওকতের ছেলে, স্ত্রী ও কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা কেউই মুখ খোলেনি । ইতিমধ্যে এন আই এ এর কাছে খবর আসে যে চুনখালির দিক দিয়ে বাংলাদেশ সীমানা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন শওকত। কিন্তু সেই চেষ্টায় সফল হননি । কারন এদিন আলিপুর কোর্ট চত্বরে শওকত-বাহিনীর বেশ কয়েকজনকে এনআইএ নজরবন্দি করে রাখা হয় । পাশাপাশি বিএসএফ এর সাহায্য নেয় এন আই এ । জেরা করার জন্য কোর্ট চত্বর থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ায় শওকতের বিপদ আরও বাড়ে । এদিকে সব রাস্তা বন্ধ হয়ে গেছে বুঝতে পেরে আজ রাতে নিউ টাউনে এনআইএ-র কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল ভাঙড়ের ত্রাস সওকত । কিন্তু মাঝ রাস্তাতেই তাকে পাকড়াও করা হয় । এখন দেখার বিষয় যে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির অত্যন্ত স্নেহভাজন এন আই এ এর জেরায় কি স্বীকারোক্তি দেয় ।।
