• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর দ্বারস্থ  নবম মুখ্যমন্ত্রী, এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই মন্দিরে দেবীর পূজো দিতে আসছেন, আয়োজনে থাকছে বিশেষ মেনু

Eidin by Eidin
September 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর দ্বারস্থ  নবম মুখ্যমন্ত্রী, এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই মন্দিরে দেবীর পূজো দিতে আসছেন, আয়োজনে থাকছে বিশেষ মেনু
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ বর্ধমান : রাঢ় বঙ্গের আদি অধিষ্ঠাত্রী দেবী হলেন সর্বমঙ্গলা। বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়ায় রয়েছে দেবীর সুপ্রাচীন মন্দির। এতকাল দেশের একাধীক স্বরাষ্ট্র মন্ত্রী,অনেক রাজ্যপাল ও নেতা-মন্ত্রী সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিতে এলেও পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী পুজো দিতে আসেননি।এবার সেই অধ্যায়ের ইতি ঘটতে চলেছে।দেবী সর্বমঙ্গলা মায়ের আশীর্বাদ কামনায় আজ মন্দিরে পৌছে পুজো দেবেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

তাঁর পুজো দেওয়ার কর্মসূচি ঘিরে এখন মন্দির চত্ত্বরে সাজসাজ রব। বর্ধমান পুলিশ লাইন মাঠে প্রশাসনিক সভা শেষ করে মুখ্যমন্ত্রীর  সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে।


মন্দির কর্তৃপক্ষের কথার জানা গিয়েছে,পুজো দেওয়া শেষে মুখ্যমন্ত্রী জন্য ভোগের ব্যবস্থা রাখা হচ্ছে। সেই ভোগে থাকছে মায়ের নিয়মিত ভোগের বিভিন্ন পদ।মন্দিরের প্রধান পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য জানান, ভোগে থাকছে খাসচালের সাদাভাত,বাসন্তী পোলাও, সুক্ত, ছানার ডালনা, মায়ের বিশেষ মাছভোগ অর্থাৎ মাছের টক, চাটনি, পায়েস,সাদা রসগোল্লা এবং নিয়মিত পাঁচ রকম ভাজা। এর সঙ্গে থাকবে বর্ধমানের ঐতিহ্যবাহী মিহিদানা ও সীতাভোগ।


        মন্দিরের ট্রাস্টি বোর্ডের  পক্ষ থেকে সঞ্জয় ঘোষ জানান,শুক্রবার সাধারণের ভোগ বন্ধ রাখা হবে। এমনকি ওই দিন সকাল ১১টা থেকে মন্দিরের সাধারণ ভক্ত বা দর্শনার্থীদের প্রবেশও বন্ধ থাকবে  ।জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মন্দির চত্ত্বর পরিস্কার পরিছন্ন করার পাশাপাশি রিপেয়ার কাজ করা হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে। বৃষ্টির মধ্যেই ডেকোরেশনের কাজ চলছে। মন্দিরের গর্ভগৃহের তিনটি গেটেই ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের দুটি চাতালেও নতুন করে কিছু লাইট ও ফ্যান লাগানো হয়েছে।


এই সর্বমঙ্গলা মন্দির শুধু ধর্মীয় স্থানই নয়,এর সঙ্গে বর্ধমানের ইতিহাস ও ঐতিহ্যও গভীরভাবে যুক্ত রয়েছে । মহারাজা কীর্তিচন্দ্র ১৭০২ সালে এই মন্দির নির্মাণ করেন। মন্দিরটিকে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির হিসেবে উল্লেখ করা হয়। নয়টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মূর্তিও প্রায় এক হাজার বছরের পুরনো বলে জানা যায়। মন্দিরের ঠিক সামনে রয়েছে উড়িষ্যা স্থাপত্যরীতিতে নির্মিত পাঁচ চূড়া বিশিষ্ট মিত্রেশ্বর শিবমন্দির। পরবর্তী সময়ে উনিশ শতকের দ্বিতীয় দশকে মহারাজা তেজচন্দ্র আরও দুটি শিবমন্দির নির্মাণ করেন। ওই মন্দিরগুলির শিবলিঙ্গ সাদা মার্বেলের তৈরি।শারদ উৎসবের সঙ্গেও পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের বিশেষ যোগ রয়েছে। এই মন্দিরের দেবীর পূজার ঘটস্থাপনের মাধ্যমেই রাঢ়বঙ্গে দুর্গাপুজোর সূচনা হয়।।

Tags: ​​BurdwanCM Suvendu AdhikariSarvamangala DeviWestbengal
Previous Post

কলকাতাসহ পশ্চিমবঙ্গের চারপাশে কুশা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন হওয়ার সম্ভাবনা 

Next Post

আত্মঘাতী হলেন এসআইআর নাম বাদ যাওয়া কালনার যুবক ; নির্বাচন কমিশনকে দুষছে পরিবার ও ‘কালীঘাট তৃণমূল’

Next Post
আত্মঘাতী হলেন এসআইআর নাম বাদ যাওয়া কালনার যুবক ; নির্বাচন কমিশনকে দুষছে পরিবার ও ‘কালীঘাট তৃণমূল’

আত্মঘাতী হলেন এসআইআর নাম বাদ যাওয়া কালনার যুবক ; নির্বাচন কমিশনকে দুষছে পরিবার ও 'কালীঘাট তৃণমূল'

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.