এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুন : বুধবার রাতে হাওড়া জেলার বাগনানের সন্তোষপুর পাইকবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের উপর আন্টিলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান মফিজুল ইসলামের নেতৃত্বে দুষ্কৃতীদল হামলা চালায় বলে অভিযোগ । ওই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপির বুথ সহ-সভাপতি প্রশান্ত দের (৫০) । গুরুতর আহত হন বাগনান-৫ মণ্ডল সভাপতি সৌমেন খাঁড়া, সাধারণ সম্পাদক অতনু বেরা, শক্তি কেন্দ্রের প্রমুখ অজয় মণ্ডল৷ তারা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । আজ শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আহতদের চিকিৎসার খরচ সরকারিভাবে চালানো হবে বলে জানান । সেই সাথে তিনি জানান যে নিহত দলীয় কর্মীর পরিবারের হাতে ৪ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা সাহায্য করা হবে । মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছে, এই খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী মফিজুল ইসলাম বাকি অভিযুক্তদের যাতে সর্বোচ্চ সাজা হয়, সেইভাবেই আইনি পদক্ষেপ নেওয়া হবে ।
ঘটনার বিবরণে মুখ্যমন্ত্রী বলেন,বাগনানের বাঁটুল এলাকায় একটা ঘটনা ঘটেছে৷ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া, প্রকৃত গ্রাহকদের বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল । সেই অভিযোগের ভিত্তিতে এই প্রধানের নামে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল । সে আবাস যোজনা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে যে সমস্ত টাকা-পয়সা নিয়েছিল সেগুলো ফেরত চাইতে মানুষজন তার বাড়িতে গিয়েছিল । যদিও পুলিশকে একটু সময় দেয়া দরকার ছিল । এই ঘটনার পরিপ্রেক্ষিতে মফিজুল ইসলাম খান তার আত্মীয়- স্বজন এবং পাড়া প্রতিবেশীদের জড়ো করে । তারা মিলিতভাবে মফিজুলের বাড়িতে যারা গিয়েছিল তাদের উপর হামলা করে । পাঁচজন গুরুতর আহত হয় । তারা কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি রয়েছেন । প্রশান্ত দে ঘটনাস্থলে মারা যান ।প্রশান্ত দের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেন । এফ আই আর স্টার্ট হয় । যার মামলা নম্বর হল ৪১৯/২০২৬,১৮/০৬২০২৬ । ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মনিরুল ইসলাম খান, নুরুল ইসলাম খান সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।’ তিনি বলেন,’এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে । জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে । ধৃত ৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । প্রশান্ত দের মার্ডার কেস আমি সিআইডিকে ট্রান্সফার করছি ।’
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে চার লক্ষ টাকার সরকারি চেক আজকে তুলে দেওয়া হয়েছে । এই পরিবারটিকে মুখ্যমন্ত্রী তান তহবিল থেকে আরো পাঁচ লক্ষ টাকা আমি দেব । সেই সাথে মৃতের স্ত্রী সোমা দে যদি কোনো কাজের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন তাহলে সেটাও আমরা দেখব ।’ পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানান যে দুর্নীতিবাজদের বাড়িতে যাওয়ার কোন দরকার নেই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ।
জানা গেছে,আন্টিলা সন্তোষপুরের অন্তর্গত পাইকপাড়ি, খান পাড়া এলাকাটি মুসলিম অধ্যুষিত । ওই এলাকাটি মিনি পাকিস্তান হিসাবে খ্যাত। বুধবার রাতে সন্তোষপুর পাইকবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় প্রশান্ত দে,অতনু বেরা,অজয় মণ্ডলসহ কয়েকজনের উপর ওপর হামলা চালায় একদল তৃণমূল কংগ্রেস কর্মী। তাদের নির্মমভাবে মারধর করা হয় । স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে প্রথমে বাগনান হাসপাতালে এবং পরে কলকাতায় নিয়ে যান। সেখানে প্রশান্ত দে-কে মৃত ঘোষণা করা হয়। আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মফিজুল ইসলামের নেতৃত্বেই এই হামলা হয় বলে অভিযোগ উঠছে ।।
