• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দশমীর রাতে রেল লাইনের ধারে পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার 

Eidin by Eidin
October 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দশমীর রাতে রেল লাইনের ধারে পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার 

ছবি : ফেসবুক থেকে সংগ্রীহিত ।

3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ অক্টোবর : দশমীর রাতে রেল লাইনের ধারে এক পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার  হল মালদায় । মৃতের নাম প্রণব হালদার(২৭)৷মালদার হবিবপুরের বুলবুলচণ্ডীর জগন্নাথপুর এলাকায় তার বাড়ি৷ বুধবার রাতে স্টেশন থেকে প্রায় ২০০–৩০০ মিটার দূরে রেললাইনের ধারে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহটি পড়ে থাকতে দেখা যায়৷ ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে, নাকি তাকে খুন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় ।

পরিবার সূত্রে জানা গেছে,বুলবুলচন্ডীর জগন্নাথপুর এলাকার বাসিন্দা প্রণব হালদার পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন । মাস দুয়েক আগে দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন । দশমীর রাতে ফের দিল্লি যাওয়ার কথা বলেন বাড়িতে । পরিবারের লোকজনেরা তাকে কালীপুজোর পর যেতে বলেন। এনিয়ে মনোমালিন্য হয় । এরপর তিনি রাগ করে বাসনপত্র ব্যাগে ভরে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। এরপর অনেক রাতে তারা খবর পান প্রণব রেল লাইনের ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে। 

জানা গেছে,বুধবার রাত প্রায় দশটা নাগাদ বুলবুলচন্ডী রেল স্টেশনের অদূরেই এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় কাঁসা-পিতলের বাসনপত্র, মোবাইল ও জামাকাপড়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রেল পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। যদিও তখনও যুবকের পরিচয় জানা যায়নি । আজ বৃহস্পতিবার সকালে মৃত যুবকের নাম পরিচয় সামনে আসে। ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা নিয়ে ধন্দ্বে পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 

No Result
View All Result

Recent Posts

  • দশমীর রাতে রেল লাইনের ধারে পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার 
  • দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 
  • মালদার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে
  • দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.