• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী 

Eidin by Eidin
October 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ অক্টোবর : দরজা ভেঙে তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃত বিজেপি কর্মী প্রসেনজিৎ মোদক কাটোয়া শহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা । একই এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী অনিন্দ্য ভাস্করের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় অভিযুক্তের তালিকায় আরও কয়েকজনের নাম রয়েছে৷ পুলিশ তাদের খুঁজছে । 

কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ তুলে কাটোয়া থানার দ্বারস্থ হন অনিন্দ্য ভাস্কর । তার অভিযোগ, রবিবার ভোরে প্রসেনজিৎ মোদক সহ কয়েকজন তাঁদের বাড়িতে চড়াও হয় । । দরজা ভেঙে বাড়িতে ঢোকার পর তাকে ব্যাপক মারধর শুরু করে। তিনি লুটিয়ে পড়লে স্ত্রী ও মা বাঁচাতে আসেন। কিন্তু তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ তার । 

জানা গেছে,অভিযোগকারী অনিন্দ্য ভাস্কর সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত । তিনি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন । তৃণমূলের জমানায় কাটোয়া পুরসভার অস্থায়ী কর্মীর কাজ করতেন । কিন্তু রাজ্যে পালাবদলের পর কাটোয়ার কয়েকজন তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। গ্রেপ্তারও হন কয়েকজন । তাদের মধ্যে  অনিন্দ্য ভাস্করও ছিলেন । পরে যদিও জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু তাকে পুরসভার কাজ হারাতে হয় ।।

Tags: BurdwanKatwaPolitical NewsWestbengal
Previous Post

দশমীর রাতে রেল লাইনের ধারে পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার 

Next Post

এশিয়ান প্যারা গেমস চলাকালীন এক মহিলাকে যৌন হয়রানির দায়ে ভারতীয় সাঁতারু মহম্মদ শামস’কে জাপান থেকে বহিষ্কার করা হয়েছে 

Next Post
এশিয়ান প্যারা গেমস চলাকালীন এক মহিলাকে যৌন হয়রানির দায়ে ভারতীয় সাঁতারু মহম্মদ শামস’কে জাপান থেকে বহিষ্কার করা হয়েছে 

এশিয়ান প্যারা গেমস চলাকালীন এক মহিলাকে যৌন হয়রানির দায়ে ভারতীয় সাঁতারু মহম্মদ শামস'কে জাপান থেকে বহিষ্কার করা হয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • ৪২০ কোটি টাকা মূল্যের বিশ্বের সবচেয়ে দামী ব্রা পরে র‍্যাম্পে হাঁটলেন মডেল কাইলি জেনার 
  • এশিয়ান প্যারা গেমস চলাকালীন এক মহিলাকে যৌন হয়রানির দায়ে ভারতীয় সাঁতারু মহম্মদ শামস’কে জাপান থেকে বহিষ্কার করা হয়েছে 
  • কাটোয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী 
  • দশমীর রাতে রেল লাইনের ধারে পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার 
  • দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.