• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর, তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছে মন্তেশ্বরের তৈয়বপুর গ্রামের বাসিন্দারা

Eidin by Eidin
July 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর, তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছে মন্তেশ্বরের তৈয়বপুর গ্রামের বাসিন্দারা
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৭ জুলাই : সরকারি জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহের জন্য পরিবার পিছু ৪০ টাকা করে আদায় করা হত বলে অভিযোগ । কিন্তু প্রকল্পে যুক্ত লোকজন সেই টাকা থেকে বিদ্যুৎ বিল না মিটিয়ে মাসের পর মাস বকেয়া রেখে দেয়। এদিকে লক্ষাধিক টাকা বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গেছে দপ্তর । ফলে কয়েক দপ্তাহ ধরে তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের তৈয়বপুর গ্রামের বাসিন্দারা । জল প্রকল্পে যুক্ত কর্মীদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে আজ সোমবার মন্তেশ্বর ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) অফিসে স্মারকলিপি জমা দেন গ্রামবাসীরা ।

জানা গেছে,তৈয়বপুর গ্রামে প্রায় ২২৫টি পরিবার বসবাস করে । পানীয় জলের জন্য স্থানীয় সরকারি জল সরবরাহ প্রকল্পের উপর মূলত পরিবারগুলি নির্ভরশীল । কিন্তু দীর্ঘদিন বিদ্যুৎ বিল না মেটানোয় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গেছে বিদ্যুৎ দপ্তর । যেকারণে বিগত ২০-২২ দিন ধরে তীব্র পানীয় জলের  সংকটে ভুগছে পরিবারগুলি । 

​গ্রামবাসীদের অভিযোগ,জল সরবরাহের জন্য পরিবার পিছু প্রতি মাসে ৪০ টাকা করে আদায় করা হত । কিন্তু জল প্রকল্পের দায়িত্বে থাকা ব্যক্তিরা সংগৃহীত টাকা সঠিক সময়ে বিদ্যুৎ বিল মেটায়নি । ফলে প্রায় ৩ লক্ষ ২৭ হাজার টাকার বিল বকেয়া থেকে যায় এবং বিদ্যুৎ দপ্তর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে গেছে ।  

বিডিওকে স্মারকলিপি দিতে আসা, মনিকা খাতুন শেখ, মিনা মন্ডল,রহিম মন্ডল ও বুরহান শেখরা  জানান, “আমরা নিয়মিত টাকা দেওয়া সত্ত্বেও দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি ও আর্থিক তছরুপের কারণে আজকে পুরো গ্রাম তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছে । বাধ্য হয়ে পাশের গ্রাম থেকে জল এনে কাজ চালাতে হচ্ছে।” ​তারা আরও জানান, এই বিষয়ে স্থানীয় মামুদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং থানাতে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা বিডিও-এর দ্বারস্থ হয়েছেন । অবিলম্বে সমস্যার সমাধান ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ না নেওয়া হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।।

Tags: BurdwanWestbengal
Previous Post

বিনা লাইসেন্সে গরু জবাই করে মাংস বিক্রিকে ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কালনায়

Next Post

পিওকে-তে পাকিস্তানি সেনার এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ১৫, আহত ৪০ জনের অধিক 

Next Post
পিওকে-তে পাকিস্তানি সেনার এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ১৫, আহত ৪০ জনের অধিক 

পিওকে-তে পাকিস্তানি সেনার এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ১৫, আহত ৪০ জনের অধিক 

No Result
View All Result

Recent Posts

  • ‘আরশোলা’দের জন্য ১ কোটি টাকা অনুদান ও বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা করলেন কপিল সিবাল 
  • পিওকে-তে পাকিস্তানি সেনার এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ১৫, আহত ৪০ জনের অধিক 
  • বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর, তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছে মন্তেশ্বরের তৈয়বপুর গ্রামের বাসিন্দারা
  • বিনা লাইসেন্সে গরু জবাই করে মাংস বিক্রিকে ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কালনায়
  • ভিন ধর্মে বিয়েতে সমাজের আপত্তি, হাওড়ার বৈশালী সাহা ও আক্রম খানের আগামী বিয়ের দিন ঠিক করে দিল কলকাতা হাইকোর্ট ; যুগলের হয়ে সওয়াল করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.