এইদিন বিনোদন ডেস্ক,১৩ অক্টোবর : অভিনেত্রী তনুশ্রী দত্ত বর্তমানে নানা পাটেকরকে নিয়ে করা মন্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। তিনি আকছার বলিউডের যৌন কেলেঙ্গারি নিয়ে অকপটে মিডিয়ার সামনে কথা বলেন । বর্তমানে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হচ্ছে। সেখানেও এক পরিচালকের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন ।
তনুশ্রী বর্ণনা করেছেন, কীভাবে একটি ছবির শুটিংয়ের সময় একজন পরিচালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ‘পিঙ্কভিলা’-কে দেওয়া ওই সাক্ষাৎকারে তনুশ্রী বলেছিলেন, “‘চকলেট’ ছবিটির জন্য একটি নাচের দৃশ্য ছিল। এই দৃশ্যে আমাকে জলের নিচে নাচতে হতো। পরিচালক আমার সঙ্গে যেভাবে কথা বলছিলেন, তা খুবই অভদ্রোচিত ছিল।”
তিনি বলেন,’পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। ‘মিস ইন্ডিয়া’ বা কোনো পেশাদার শিল্পীর সঙ্গে এভাবে কথা বলা যায় না। আমি অবশ্যই এ বিষয়ে মুখ খুলেছিলাম। আমি বিষয়টাকে বড় করে দেখাইনি; সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এটা আপনাআপনিই বেরিয়ে এসেছিল। আমি সেই পরিচালকের নামও উল্লেখ করিনি। তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করতে এগিয়ে এসেছিলেন। তারা নিজেরাই এর মধ্যে জড়িয়ে পড়েছিলেন’ ।
তনুশ্রী বলেন,’তারা এখনও এ নিয়ে নানা ধরনের অশোভন মন্তব্য করছে। আমি ‘মিস ইন্ডিয়া’ এবং একটি সংস্কৃতিবান পরিবার থেকে এসেছি; আমিও আমার অধীনে কর্মরত কর্মীদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলি।’
এরপর তনুশ্রী বলেন,’তিনি আমাকে স্পষ্ট ভাষায় বললেন, তোমার পোশাক খুলে নাচ। ওই দৃশ্যের জন্য আমাকে আমার গাউনটা খুলতে হয়েছিল। কথাটা তাঁরা আরও ভালোভাবে বলতে পারতেন। আমি তখন এই ক্ষেত্রে নতুন ছিলাম, তাই কিছু বলিনি। আমি পরিচালকের দিকে সরাসরি তাঁর চোখে চোখ রেখে শান্তভাবে দৃশ্যটি অভিনয় করেছিলাম। উপস্থিত অন্যেরা পরিচালকের কথায় অপমানিত বোধ করেছিলেন; সবাই বিষয়টিকে অপমানজনক মনে করেছিল।’
‘চকলেট’ সিনেমাটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। তনুশ্রী সাক্ষাৎকারে নানা পাটেকরের নাম উল্লেখ করেননি, কিন্তু যারা বিষয়টি জানতেন তারা ইঙ্গিতটি বুঝে গিয়েছিলেন।।

