এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ জুলাই : নৃশংসতা ও বর্বরতায় ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকেও ছাড়িয়ে গেল পাকিস্তান সেনাবাহিনী৷ বেলুচিস্তানে এক নিরীহ মেয়েকে গুলি করে হত্যা করার পর হামাসের কায়দায় তার মৃতদেহ একটি সাঁজোয়া যানের সামনে রেখে রাস্তায় রাস্তায় প্রদর্শন করল পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা৷ পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েক বছর ধরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় এ ধরনের নৃশংসতা চালিয়ে আসছে। এক্স-এ একটি ভিডিও ভাইরাল হয়েছে।
পাকিস্তানের কাছ থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণার কয়েক সপ্তাহ পরেই এই ঘটনাটি ঘটল। গত ৫ জুলাই কথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে পাকিস্তান সরকার বেলুচিস্তান প্রদেশে অন্তত ৮৮ জনকে হত্যা করেছে।
এদিকে, সোমবার পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট এলাকায় নতুন করে হিংসার খবর পাওয়া গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের ওপর ইসলামাবাদের দমনপীড়নকে সমর্থন করে বলেছেন, তিনি এই আন্দোলনকারীদের “ভারতের মতোই শত্রু” হিসেবে দেখেন।এক্স-এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে আসিফ বলেন,”আমি আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের ভারতের মতোই শত্রু হিসেবে গণ্য করি ।” প্রতিবেদন অনুযায়ী, গত দুই দিনে রাওয়ালকোটে অন্তত ৩২ জন কাশ্মীরি বিক্ষোভকারীকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী । আহত হয়েছে শতাধিক মানুষ । তাদের হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না ।।
