• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শেখ হাসিনাকে আটকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে তারেক রহমান সরকার 

Eidin by Eidin
November 22, 2026
in আন্তর্জাতিক
শেখ হাসিনাকে আটকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে তারেক রহমান সরকার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ নভেম্বর : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকল কার্যক্রম গুছিয়ে নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ রবিবার সকালে দলটির চার শীর্ষ নেতার কলকাতা থেকে বেনাপোল সীমান্ত পরিদর্শনে রওনা হওয়ার কথা ছিল । বলা হচ্ছে যে,সীমান্তবর্তী জেলাগুলোতে অবস্থান নিতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। ইতিমধ্যে মধ্য পর্যায়ের নেতাকর্মীরা দেশে ফিরে এসেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি নেতারাও বিভিন্ন কৌশলে দেশে প্রবেশ করবে।আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে কলকাতা থেকে বেনাপোল সীমান্ত পরিদর্শনে রওনা হবেন দলটির চার শীর্ষ নেতা-প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

তবে তারা রওনা হয়েছিলেন কিনা তা জানা না গেলেও তারেক রহমান সরকার শেষ হাসিনাকে আটকাতে যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করে দিয়েছে । 

বলা হচ্ছে যে,শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে ৪৯ বিজিবি যশোর। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির একটি টহল দলকে বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিতে দেখা যায়।

পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সন্ধ্যায় এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।

তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে একটি গুঞ্জন ছড়িয়ে দেয় শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। কার্যক্রম নিষিদ্ধ দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর আছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।’

বিজিবির এই অধিনায়ক আরও বলেন, ‘সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী তথা সচেতন মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনও অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আমরা। পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়লে সীমান্তের অপরাধ দমন আরও সহজ হবে।’।

Previous Post

“জান্নাতে হিজাববিহীন ৪৯ জন হুরের’ করার স্বপ্ন দেখছেন বামপন্থী অভিনেতা নাসিরুদ্দিন শাহ 

No Result
View All Result

Recent Posts

  • শেখ হাসিনাকে আটকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে তারেক রহমান সরকার 
  • “জান্নাতে হিজাববিহীন ৪৯ জন হুরের’ করার স্বপ্ন দেখছেন বামপন্থী অভিনেতা নাসিরুদ্দিন শাহ 
  • ক্যান্সারে আক্রান্ত ১১ মাসের সন্তানের প্রাণ বাঁচাতে তিল তিল করে টাকা জমিয়েছিলেন রাজমিস্ত্রি বাবা, সব হাতিয়ে নিল সাইবার প্রতারকরা 
  • ‘অপারেশন সিঁদূর’-এর সময় ভারতের উত্থানকে দমাতে   পাকিস্তানকে সর্বোতভাবে সাহায্য করেছিল চীন : মার্কিন কংগ্রেসের প্যানেল প্রকাশ্যে আনলো বেইজিংয়ের দ্বিচারিতা 
  • হিলিতে হিন্দু সেজে সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.