এইদিন বিনোদন ডেস্ক,২২ নভেম্বর : “জান্নাতে হিজাববিহীন ৪৯ জন হুরের হাতে মদ্যপান” করার স্বপ্ন দেখছেন বামপন্থী অভিনেতা নাসিরুদ্দিন শাহ । ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি অনুষ্ঠানে বলিউডের এই বৃদ্ধ অভিনেতা একটি উর্দু কবিতা পাঠ করে তার তর্জমা করেন । যার অর্থ : “যখন পুরুষ জান্নাতে প্রবেশ করবে, তখন তারা ৪৯ জন হুর পাবে। আর হুরদের হিজাব থাকবে না।জান্নাতে ঘুর বেড়ানক সুন্দরী নারীরা তোমাকে মদ পরিবেশন করবে।”
নাসিরুদ্দিন শাহের এই ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । স্বঘোষিত “নাস্তিক” নাসিরুদ্দিমের নিজের ধর্মগ্রন্থের ভূয়সী প্রশংসায় অনেকে তাকে সমালোচনায় বিদ্ধ করছেন । দ্য জয়পুর ডায়লগ এক্স-এ ( https://x.com/Jaipur Dialogues/status/2124512242565792047) লিখেছে,“জান্নাত” । “হুর”। ভাবুন তিনি একজন বলিউড অভিনেতা চরমপন্থী ইসলামী নাসিরুদ্দিন শাহ একটি হুমকি।”
একজন এক্স ব্যবহারকারী (https://x.com /DearMenLife/status/2124420536 95 68 13797লিখেছেন,”নাসিরুদ্দিন শাহ জান্নাতে হিজাববিহীন ঘোড়ার স্বপ্ন দেখছেন। “পুরুষরা যখন জান্নাতে যাবে, তখন তারা ৪৯ জন হুর পাবে” । “হুররা হিজাববিহীন হবে”। মোদি তাকে পুরোপুরি পাগল করে দিয়েছেন।”
মিস্টার সিনহার(https://x.com/Mrsinha/status/2124527357168099462) প্রতিক্রিয়া, “নাসিরুদ্দিন শাহ হুরদের নিয়ে শুধু কথাই বলছেন না, স্বপ্নও দেখছেন…তাকে সবসময় একজন প্রগতিশীল, উদারপন্থী মুসলিম হিসেবে তুলে ধরা হয়, কিন্তু আমি খুশি যে তিনি তার আসল কাতার মোল্লা চেহারাটা প্রকাশ করে দিয়েছেন…।”
বৈশালী পোদ্দার সিং (https://x.com/Poddar Vaishali/status/2124497974705 430680) লিখেছেন,”মোদী-বিদ্বেষ এই নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীকে একজন উগ্রপন্থীতে পরিণত করেছে! নাসিরুদ্দিন শাহ এখন হিজাববিহীন জান্নাতের হুরদের কল্পনা করতে, ৪৯ জন হুর, সুন্দরী নারী এবং স্বর্গের মদের কথা বলতে বেশি মগ্ন বলে মনে হচ্ছে।”
জিনাত রানা (https://x.com/izeennatrana/ status/2124506484117766462) লিখেছেন, “আপাতদৃষ্টিতে, জান্নাত নিয়ে আলোচনা করা সম্পূর্ণ গ্রহণযোগ্য, কিন্তু ভাবুন তো একজন হিন্দু সমান খোলামেলাভাবে স্বর্গ নিয়ে কথা বলছেন। নাসিরুদ্দিন শাহ কি তখনও এটিকে একটি আধ্যাত্মিক আলোচনা হিসেবে দেখবেন, নাকি এটি ভারতে মুসলিমদের নিয়ে উদ্বেগ বাড়ানোর আরেকটি উপলক্ষ হয়ে উঠবে?”
যোগিনীর (https://x.com/yoginisd /status/2124533602109256030) প্রতিক্রিয়া হল,”মারাঠি সাহিত্য উৎসবে ধর্মনিরপেক্ষ নাসেরুদ্দিন জান্নাতে হুরদের কথা বলছেন। ভাবুন তো, সাহিত্য উৎসবের মঞ্চ থেকে কোনো ধর্মপ্রাণ হিন্দু যদি মোক্ষ নিয়ে কথা বলতেন, তাহলে কী হট্টগোলই না হতো। সঙ্গে সঙ্গে মুসলমানের বিপদ শুরু হয়ে যেত। তিনি একটি মারাঠি ভাষার অনুষ্ঠানে উর্দু কবিতা নিয়ে কথা বলছেন কেন?”
