• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পৌঁছে গেল শ্রীলঙ্কা 

Eidin by Eidin
November 26, 2026
in খেলার খবর
ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পৌঁছে গেল শ্রীলঙ্কা 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২৬ নভেম্বর : ভারত ‘এ’ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পৌঁছে গেল শ্রীলঙ্কা ‘এ’ দল।প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩১৭ রান তোলা ভারত । জবাবি ব্যাটিং করতে নেমে  ৮ উইকেটে হারিয়ে লক্ষ্য অতিক্রম করে শ্রীলঙ্কা । 

আজ বৃহস্পতিবার দোহায় টসে জিতে আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত ‘এ’ দল। ওপেনিং জুটিতেই আসে ৮০ রান। এরপর ব্যক্তিগত ৪০ রানে আউট হয়ে যান আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকানো বৈভব সূর্যবংশী। তবে বৈভব আউট হয়ে গেলেও ভারতের রানের চাকা থামেনি। বরং, তিনে নামা অধিনায়ক তিলককে নিয়ে এবার ৭৯ রানের জুটি গড়েন ওপেনার অভিষেক শর্মা।

এরপর ব্যক্তিগত ৭৮ রানে অভিষেক আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। তবে অধিনায়ক তিলক ভার্মার কল্যানে ম্যাচে টিকে থাকে ভারত। শেষ পর্যন্ত তিলকের ৫৩ এবং শাহবাজের অপরাজিত ৫৪ রানের দৌলতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারত ‘এ’ দল।

জবাবে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনা পায় লঙ্কানরা। ওপেনিং জুটিতেই শতরানের দেখা পাওয়া লঙ্কানরা শেষ পর্যন্ত ১৭৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। মাত্র ৭০ বলে ১০টি চার এবং ৬টি ছক্কায় ১০৫ রান করে আউট হয়ে যান সিনেথ জয়বর্ধনে । 

এরপর দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে লঙ্কানরা । এবার সেঞ্চুরির দেখা পান আর এক ওপেনার লাসিথ ক্রসপুলে। ব্যক্তিগত ১১৬ রানে তিনি আউট হোন। যদিও তাতে ফাইনালে উঠতে সমস্যা হয়নি লঙ্কানদের। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় জয় নিয়েই ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে যায় শ্রীলঙ্কার ‘এ’ দল। তিনে নেমে অর্ধশতকের দেখা পান মাদুশকাও।।

Tags: Sports News
Previous Post

নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু

No Result
View All Result

Recent Posts

  • ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পৌঁছে গেল শ্রীলঙ্কা 
  • নিজের প্রিয় স্কুলে পৌছে পড়ুয়াদের ক্লাস নিলেন  মন্ত্রী ক্ষুদিরাম টুডু
  • বর্ধমানে বামপন্থী-বিজেপির সংঘর্ষ, আহত সিপিএম নেতা অমল হালদারসহ তিনজন
  • নয়ডায় হিন্দু মহিলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিল সৈয়দ মহম্মদ রিজওয়ান, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং অশ্লীল ছবি দেখিয়ে ব্লাকমেল করে অর্থ আদায় করে, অবশেষে গ্রেপ্তার 
  • তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য ও তার ছেলেসহ ৩ জন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.