• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নয়ডায় হিন্দু মহিলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিল সৈয়দ মহম্মদ রিজওয়ান, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং অশ্লীল ছবি দেখিয়ে ব্লাকমেল করে অর্থ আদায় করে, অবশেষে গ্রেপ্তার 

Eidin by Eidin
November 26, 2026
in দেশ
নয়ডায় হিন্দু মহিলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিল সৈয়দ মহম্মদ রিজওয়ান, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং অশ্লীল ছবি দেখিয়ে ব্লাকমেল করে অর্থ আদায় করে, অবশেষে গ্রেপ্তার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৬ নভেম্বর : উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১১৩-তে লাভ জিহাদের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সেখানে এক হিন্দু নারী অভিযোগ করেছেন যে, সৈয়দ মহম্মদ রিজওয়ান আহমেদ নামে এক মুসলিম ব্যক্তি তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে ২ কোটি টাকারও বেশি প্রতারণা করেছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। সেক্টর-১১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) প্রমোদ কুমার জানান যে, ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের কাছে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন যে, রিজওয়ান আহমেদ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় ।   রিজওয়ান তার অজান্তেই তার অশ্লীল ভিডিও রেকর্ড করে এবং পরবর্তীতে সেই ভিডিওগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করেন ও আরও যৌন সম্পর্কে বাধ্য করে ।

দিল্লির জনকপুরীর নারাং কলোনির বাসিন্দা রিজওয়ান আহমেদের বিরুদ্ধে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত দীর্ঘ সময় ধরে তাকে যৌন শোষণ করার অভিযোগ করেছেন ওই নারী। এই সময়ে রিজওয়ান আহমেদ তার কাছ থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা এবং তার বোনদের কাছ থেকে ১ কোটিরও বেশি টাকা ও পরে আরও ২৫-৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ।

গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওই নারী জানান, ২০১১ সালে রিজওয়ান আহমেদের সাথে তার পরিচয় হয়, যখন তিনি এমন একজন অধ্যাপকের সাথে কাজ করছিলেন যার অধীনে রিজওয়ান আহমেদ পিএইচডি করছিল৷ ভুক্তভোগী বলেন,’২০১১ সালে রিজওয়ানের সাথে আমার পরিচয় হয়। আমি তখন সবে পড়াশোনা শেষ করে একজন অধ্যাপকের সাথে কাজ করছিলাম এবং সেও সেই একই অধ্যাপকের অধীনে পিএইচডি করছিল। আমরা বন্ধু হয়ে যাই এবং আমি বিদেশে পড়াশোনা করার সময় ও দেশে ফেরার পরেও আমাদের বন্ধুত্ব অটুট ছিল।’ ভুক্তভোগী জানান যে, রিজওয়ান আহমেদ ও তার বোন তাকে ধর্ম পরিবর্তন করতে হবে না এই প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করার জন্য ক্রমাগত পীড়াপীড়ি করতে থাকে। সে বিয়ের জন্য আমার পিছু লেগেছিল। আমাদের মধ্যে ধর্মীয় পার্থক্যের কথা বলে আমি রাজি হইনি। কিন্তু সে ও তার বোন আমাকে পীড়াপীড়ি করতেই থাকে। তারা আমাকে বোঝানোর চেষ্টা করে যে আমি একটি ভালো মেয়ে এবং আমার তাকে বিয়ে করা উচিত ।  ভুক্তভোগী বলেন,পরে, আমাকে বিয়েতে রাজি করানোর জন্য রিজওয়ান বলে যে আমরা আদালতে আমাদের বিয়ে রেজিস্ট্রি করে নেব এবং আমাকে ধর্ম পরিবর্তন করতে হবে না। তখনই আমি তাকে বিয়েতে রাজি হয়ে যাই, এই ভেবে যে আমাকে ধর্ম পরিবর্তন করতে হবে না । 

ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে তার কাছ থেকে টাকা নিতে থাকে এবং তাকে ব্ল্যাকমেল করে। টাকা ফেরত চাইলে সে তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে। ওই নারী বলেন,’আমি বিয়েতে রাজি হওয়ার পর আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরই মধ্যে সে নানা কারণ ও জরুরি পরিস্থিতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিতে থাকে। সে আমার কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা এবং আমার বোনদের কাছ থেকে প্রায় ১ কোটি ও ২৫-৩০ লাখ টাকা নেয়। সব মিলিয়ে সে আমার ও আমার বোনদের কাছ থেকে ২ কোটিরও বেশি টাকা নিয়েছে।’

তিনি বলেন,’যখন আমি তাকে টাকা ফেরত দিতে বললাম, তখন সে বিয়ের জন্য আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ দিতে শুরু করে। এরপর তারা আমাকে হুমকি দিতে শুরু করে যে, তারা আমার বাড়িতে এসে আমার অশ্লীল ছবিগুলো আমার পরিবারকে দেখাবে এবং জনসমক্ষে প্রকাশ করে দেবে ।’পুলিশ জানিয়েছে যে, এই ঘটনাটির তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

Previous Post

তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য ও তার ছেলেসহ ৩ জন

No Result
View All Result

Recent Posts

  • নয়ডায় হিন্দু মহিলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছিল সৈয়দ মহম্মদ রিজওয়ান, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে এবং অশ্লীল ছবি দেখিয়ে ব্লাকমেল করে অর্থ আদায় করে, অবশেষে গ্রেপ্তার 
  • তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য ও তার ছেলেসহ ৩ জন
  • পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 
  • টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড   বৈভব সূর্যবংশী ভেঙে দেবে বলে মনে করছেন কেভিন পিটারসেন 
  • অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি; জলসা বাংলো উড়িয়ে দেওয়ার ই-মেইল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.