• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 

Eidin by Eidin
November 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ নভেম্বর : স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক । কর্মসূত্রে তাকে ভিন রাজ্যে থাকতে হয় । এদিকে প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বধূ ৷ আর এই সুযোগে বধূর গহনা ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে । প্রেমিকের কাছে টাকা ও গহনা পেয়ে তার বাড়িতেই বিষপান করে আত্মঘাতী হন ওই মহিলা । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ছোড়া কলোনি এলাকার ঘটনা । বুধবার রাতে প্রেমিকের বাড়ির সামনে বধূর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান শ্বশুরবাড়ির লোকজন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই দেহ দাহ করা হয়। 

জানা গেছে,মৃতার নাম শিপ্রা গায়েন (৩৫)। বাপের বাড়ি পানাগড়ের ৩ নম্বর কলোনি এলাকায় । আউশগ্রামের ছোড়া কলোনি এলাকায় তার বিয়ে হয়েছিল । স্বামী বিনয় পরিযায়ী শ্রমিক। তিনি কেরলে রাজমিস্ত্রির কাজ করেন । তাঁদের ছেলে দশম শ্রেণিতে ও মেয়ে স্নাতকে পড়াশোনা করেন । পরিবার সূত্রে খবর ছোড়া কলোনির পাশে ন-পাড়ার পূর্ণ দাসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন শিপ্রা গায়েন । কয়েক বছর ধরে তাদের এই সম্পর্ক চলছি । অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে শিপ্রার কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ও দু’ভরি সোনার গয়না হাতিয়ে নেয় পূর্ণ দাস৷ এমনকি শিপ্রার আধার ও ভোটার কার্ড ব্যবহার করে ঋণও তোলে। 

জানা গেছে,বধূর সর্বস্ব হাতিয়ে নিয়ে তার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছিল মা পূর্ণ দাস৷ সোমবার টাকা ও গয়না ফেরত চাইতে তাঁর বাড়িতে যান শিপ্রা । এনিয়ে দু’জনের মধ্যে ঝামেলা বাঁধলে তার মাঝে  কীটনাশক পান করেন শিপ্রা। মঙ্গলবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পর দেহ গ্রামে এনে বুধবার রাতে প্রেমিকের বাড়ির সামনে বধূর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান শ্বশুরবাড়ির লোকজন।

বিনয়ের অভিযোগ, পূর্ণ দাস তাঁর স্ত্রীর স্কুটিও ব্যবহার করত। এমনকি তাদের মেয়ের উপরেও কুনজর পড়েছিল পূর্ণর৷ মেয়ের সঙ্গেও শারিরীক সম্পর্ক গড়ার চেষ্টা করেছিল সে । তিনি দোষীর কঠোর শাস্তির দাবি জানান ।

যদিও এনিয়ে কোনো সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে । আউশগ্রাম থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।।

Tags: AushgramBurdwanWestbengal
Previous Post

টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড   বৈভব সূর্যবংশী ভেঙে দেবে বলে মনে করছেন কেভিন পিটারসেন 

No Result
View All Result

Recent Posts

  • পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 
  • টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড   বৈভব সূর্যবংশী ভেঙে দেবে বলে মনে করছেন কেভিন পিটারসেন 
  • অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি; জলসা বাংলো উড়িয়ে দেওয়ার ই-মেইল 
  • দীঘার জগন্নাথ মন্দিরে মমতার দেওয়া “ধাম” শব্দ কেটে “কালচারাল সেন্টার” করলেন শুভেন্দু ; ধন্যবাদ জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী 
  • হাসিনাকে আটকাতে সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাতভর পাহারা দিচ্ছে জামাত ইসলামি ও বিএনপির জঙ্গিরা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.