• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দীঘার জগন্নাথ মন্দিরে মমতার দেওয়া “ধাম” শব্দ কেটে “কালচারাল সেন্টার” করলেন শুভেন্দু ; ধন্যবাদ জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী 

Eidin by Eidin
November 26, 2026
in কলকাতা, রাজ্যের খবর
দীঘার জগন্নাথ মন্দিরে মমতার দেওয়া “ধাম” শব্দ কেটে “কালচারাল সেন্টার” করলেন শুভেন্দু ; ধন্যবাদ জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ নভেম্বর : সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী “ধাম” বলা হয় মূলত ঈশ্বরের অধিষ্ঠানস্থল, লীলাক্ষেত্র বা অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র । সেই হিসাবে পুরীর সমুদ্র সৈকতের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির হল ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠানস্থল এবং মহাপ্রভুর স্মৃতি বিজড়িত অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র ৷ এবং কিন্তু শুধুমাত্র সমুদ্র সৈকতে অবস্থিত বলে ক্ষমতার বলে দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে “ধাম” শব্দ জুড়ে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ যার তীব্র প্রতিবাদ করেছিল রাজ্য বিজেপি এবং ওডিশার বিজেপি সরকার । রাজ্যে পালাবদলের পর মমতার সেই ‘ভুল’ অবশেষে সংশোধন করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । দিঘার জগন্নাথ ধাম কেটে ‘শ্রীশ্রীজগন্নাথ কালচারাল সেন্টার’ করে দিয়েছেন তিনি।  পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার এক্স-এ একটি দীর্ঘ বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি । একইসঙ্গে, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নামকরণের সিদ্ধান্তের কড়া সমালোচনাও করেছেন তিনি। 

একটি দীর্ঘ পোস্টে ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি লিখেছেন,’ভগবান জগন্নাথ সমগ্র বিশ্বের আধ্যাত্মিক আত্মা এবং কোটি কোটি ওড়িয়াদের বিশ্বাস, আস্থা ও সাংস্কৃতিক পরিচয়ের সর্বশ্রেষ্ঠ প্রতীক। দীঘা মন্দির চত্বরের অনন্য ও স্বতন্ত্র ধর্মীয় মর্যাদাকে উপেক্ষা করে, প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া ‘জগন্নাথ ধাম’ পবিত্র নামটি ব্যবহারের সিদ্ধান্তটি সারা বিশ্বের জগন্নাথপ্রেমীদের অনুভূতিতে গভীরভাবে আঘাত হেনেছিল।

আমি অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি তাঁর পূর্বের ঘোষণাটি বাস্তবায়ন করেছেন এবং দীঘা মন্দির চত্বর থেকে ‘ধাম’ শব্দটি অপসারণের সিদ্ধান্তকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। এখন এই চত্বরের নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’ এবং মন্দিরটির নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’। এই সংবেদনশীলতা এবং দ্রুত পদক্ষেপের জন্য আমি শ্রী অধিকারীজি-কে অভিনন্দন জানাই।’

তিনি আরও লিখেছেন,’ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিজেপি-নেতৃত্বাধীন সরকারগুলির দৃঢ় অঙ্গীকার এবং গঠনমূলক সহযোগিতার ফলেই এই ঐতিহাসিক প্রস্তাবটি সম্ভব হয়েছে। এটি অগণিত ভক্তদের যুগ যুগান্তরের সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি আমাদের অবিচল শ্রদ্ধারই প্রতিফলন।

ওড়িশার সাড়ে চার কোটি মানুষের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই সিদ্ধান্তটি কেবল এই পবিত্র তীর্থস্থানের অনন্য আধ্যাত্মিক মর্যাদা রক্ষা করবে না, বরং আমাদের দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকেও আরও শক্তিশালী করবে। আমাদের সরকার ওড়িয়া পরিচয় এবং ভগবান জগন্নাথের মহিমা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জয় জগন্নাথ।’

তার আগে গত ২৩ নভেম্বর মোহনচরণ মাঝিকে লেখা একটি চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন : সম্মানীয় মাঝি জি,”পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘায় অবস্থিত জগন্নাথ মন্দির কমপ্লেক্সের নামকরণ সংক্রান্ত আপনার চিঠিটি আমি পেয়েছি এবং তাতে আপনি যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা আমি অবগত হয়েছি। মহাপ্রভু শ্রী জগন্নাথ এবং পুরীর পূতপবিত্র শ্রী জগন্নাথ ধামের সঙ্গে যে গভীর ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য জড়িয়ে রয়েছে, সে বিষয়ে আপনার অনুভূতিকে আমি সাধুবাদ জানাই। এই প্রসঙ্গে আপনাকে জানাতে পেরে আনন্দিত হচ্ছি যে, বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে এবং আপনার ব্যক্ত অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দীঘার এই কমপ্লেক্সটির নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে পুরো কমপ্লেক্সটি “শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার” (Sri Sri Jagannath Cultural Centre) নামে পরিচিত হবে এবং এর ভেতরে অবস্থিত মন্দিরটির নাম রাখা হয়েছে “শ্রী শ্রী জগন্নাথ মন্দির” (Sri Sri Jagannath Temple)। এই সংশোধিত নামটি মন্দিরের ধর্মীয় পবিত্রতাকে যথাযথভাবে প্রতিফলিত করার পাশাপাশি পুরো কমপ্লেক্সটির বৃহত্তর সাংস্কৃতিক বৈশিষ্ট্যকেও তুলে ধরে। আমার দৃঢ় বিশ্বাস, ভক্তবৃন্দ এই সিদ্ধান্তটিকে স্বাগত জানাবেন এবং এটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার জনগণের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সদ্ভাবকে আরও সুদৃঢ় করবে।”

Previous Post

হাসিনাকে আটকাতে সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাতভর পাহারা দিচ্ছে জামাত ইসলামি ও বিএনপির জঙ্গিরা  

No Result
View All Result

Recent Posts

  • দীঘার জগন্নাথ মন্দিরে মমতার দেওয়া “ধাম” শব্দ কেটে “কালচারাল সেন্টার” করলেন শুভেন্দু ; ধন্যবাদ জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী 
  • হাসিনাকে আটকাতে সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাতভর পাহারা দিচ্ছে জামাত ইসলামি ও বিএনপির জঙ্গিরা  
  • কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের মেয়েকে গ্রেপ্তার করল ঢাকা পুলিশ 
  • সদ্য মাতৃবিয়োগ হওয়া আরএসএস-এর বরিষ্ঠ কার্যকর্তাকে সমবেদনাপত্র পাঠিয়ে শ্রীমদভগবদগীতার শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বাড়িতে গিয়ে ছবিতে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী
  • ভাইরাল রিলের জন্য এক ইনফ্লুয়েন্সারকে মানহানির নোটিশ পাঠালেন শাহরুখ খান; সোশ্যাল মিডিয়ার পোস্টটিকে ‘ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর’ আখ্যা দিয়েছেন তিনি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.