এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ নভেম্বর : আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ প্রত্যাবর্তনের ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কিন্তু তার প্রত্যাবর্তন আটকাতে মরিয়া বর্তমান শাসকদল বাংলাদেশ জামাত ইসলামি ও বিএনপি । আর এই কারনে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা দেখা গেছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দিচ্ছে জামাত ইসলামি ও বিএনপির জঙ্গিরা । সেই সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি’সহ বিভিন্ন স্লোগান দেয় তারা।
এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের। তার নেতৃত্বে মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। তারা শেখ হাসিনা ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয় ।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে ৪৯ বিজিবি । রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে। অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে ম
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সময়ে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।।
