• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছেলে ভালো চাকুরে, স্বামীর TV দোকান, ২ তলা বাড়ি, নিজে তৃণমূলের নেত্রী : অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিষ্ণুপুর BDO অফিসের সামনে কেঁদে ভাঁসানো মহিলার সম্পর্কে চাঞ্চল্যকর দাবি সোশ্যাল মিডিয়ায়

Eidin by Eidin
August 22, 2026
in রকমারি খবর
ছেলে ভালো চাকুরে, স্বামীর TV দোকান, ২ তলা বাড়ি, নিজে তৃণমূলের নেত্রী : অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিষ্ণুপুর BDO অফিসের সামনে কেঁদে ভাঁসানো মহিলার সম্পর্কে চাঞ্চল্যকর দাবি সোশ্যাল মিডিয়ায়
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকায় সরকারি প্রকল্পের টাকা বা অন্নপূর্ণা ভান্ডারের ভাতা অ্যাকাউন্টে না ঢোকায় এক মধ্যবয়সী মহিলার অফিসের সামনে রাস্তায় কান্নাকাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে সামনে এসেছে। মহিলাকে রাস্তায় বসে হাতে থাকা ব্যাগ বা ছাতা রাস্তায় চাপড়ে চাপড়ে রীতিমতো অভিশাপ দিতে শোনা যায় : “আমার কেউ নেই । আমার স্বামী অসুস্থ । হে ভগবান এর বিচার করো । আমরা এর পরিবর্তন চাই । এই সরকার আমরা রাখবো না ।” তার এই কর্মকাণ্ডের জেরে রাস্তায় লোকজন জড়ো হয়ে যায় । পরে কেউ একজন তাকে তুলে নিয়ে যায় । তাতেও মহিলা থামেননি। উঠে দাঁড়িয়ে রীতিমতো রাজনৈতিক নেতাদের কায়দায় “বন্দেমাতরম” শ্লোগান দিয়ে তাকে লাইনে দাঁড়িয়ে থাকা অনান্য মহিলাদের উদ্দেশ্যে বলতে শোনা যায় :  “তোমরা সবাই এর প্রতিবাদ করো” । 

কিন্তু মহিলা নিজেকে যতটা দরিদ্র ও অসহায় হিসাবে উপস্থাপন করেছেন,ঠিক তার উলটো দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । মহিলার নাম প্রকাশ্যে না এনে নেটিজেনরা দাবি করছেন যে ওই মহিলা আদপে “তৃণমূলের মহিলা সেলের কর্মী” । এবং তার “ছেলে IIT, ভালো চাকরিকরে, 2 তলা বাড়ি, স্বামীর TV দোকান এবং CPM , নিজে তৃণমূল নেত্রী” ।

এই বিষয়ে ফেসবুকে লেখা একজন ব্যবহারকারীর প্রতিবেদনটি হল : “কলার মাইক গুঁজে যেভাবে আপনি অভিনয়টা করলেন, যেরকম স্টাইলে ঈশ্বরের নাম করে নতুন সরকারকে অভিশাপ দিলেন সেই অভিনয়ের জন্য ৩০০০ টাকা নয় আপনার তো অস্কার পাওয়া উচিত ।গলায়, হাতে সোনাও পর্যাপ্ত পরিমাণে আছে । তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে বয়স ৬০+ (যদিও প্রকৃত বয়স অজানা)। ৬০+ হলে আপনি বয়ষ্ক ভাতা পাওয়ার জন্য আবেদন করুন, অন্নপূর্ণা যোজনা নয়।” 

এরপর লেখা হয়েছে,”এবার আসি ওনার পরিচয় দিতে। এই মহিলার ছেলে ইঞ্জিনিয়ার । মাল্লেস্বরে রঘুর চাটের দোকানের কাছে উনার দোতালা বাড়ি আছে। ওনার স্বামী একজন নামকরা শিল্পী ছিলেন । এমনকি তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। এর আগে ছেলের জন্মদিন পালন করেছিলেন মদনমোহন রেস্ট হাউস ভাড়া নিয়ে। সেই সময়ের MLA তন্ময় ঘোষ থেকে শুরু করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকি তৃণমূলের বড় বড় নেতাকে ইনভাইট করেছিলেন।  তিনি একজন তৃণমূলের সদস্য এটা সবাই জানে ।”

এরপর তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে লিখেছেন,”আমি বিষ্ণুপুরের বুদ্ধিজীবী মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখবেন যাতে ঐ মহিলার প্রকৃত উদ্দেশ্য সকলের সামনে আসে। আর সচ্ছল পরিবারের ইঞ্জিনিয়ার ছেলে তার মায়ের প্রতি ঠিক ঠাক দায়িত্ব পালন করছেন কিনা সেটাও খতিয়ে দেখবেন। কারণ একজন ইঞ্জিনিয়ার ছেলের মায়ের এরকম আচরণ সভ্য সমাজে শোভা পায় না ।লেখাটি সংগৃহীত।”

এই প্রতিবেদনের কমেন্ট সেকশনে একজন লিখেছেন,”বিষ্ণুপুর BDO অফিসের সামনে নিজের ছাতা ভেঙ্গে কান্নার অভিনয় করে বিক্ষোভ দেখানো এই মহিলা তৃণমূলের মহিলা সেলের কর্মী। এদের নিজেদের দোতলা পাকা বাড়ি, স্বামীর TV বিক্রির দোকান এবং স্বামী কমিউনিস্ট CPIM সদস্য, বাড়ির নীচে দুইঘর ভাড়াটিয়া, ছেলে ইঞ্জিনিয়ার এবং কলকাতার একটি বড় বেসরকারি সংস্থার কর্মী। গতকাল রাতে নথি পরীক্ষার পর দেখা গেছে, ইনি পর পর দু’মাস অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন ওনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে। এবার কী এনার অন্নপূর্ণার টাকা বন্ধ হওয়ার দরকার?লেখাটা সংগৃহীত ।”

যদিও সোশ্যাল মিডিয়ার এই সমস্ত দাবি যাচাই করেনি এইদিন । মহিলার পরিচয়ও প্রকাশ্যে আনা হয়নি । তবে নেটিজেনরা মহিলার আর্থিক সঙ্গতির কথা বিবেচনা করে তার অন্নপূর্ণা যোজনার অনুদান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ।। 

Tags: Viral Video
Previous Post

“যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই” : বামপন্থী ও উগ্রবামপন্থীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

“একদম বিচলিত হবেন না” : অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে হাহুতাশ করা মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা : “মিডিয়ার ক্যামেরার সামনে লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়” 

Next Post
“একদম বিচলিত হবেন না” : অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে হাহুতাশ করা মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা : “মিডিয়ার ক্যামেরার সামনে লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়” 

"একদম বিচলিত হবেন না" : অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে হাহুতাশ করা মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা : "মিডিয়ার ক্যামেরার সামনে লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়" 

No Result
View All Result

Recent Posts

  • “ককরোচ জনতা পার্টি”র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন লাতুরের উর্দু স্কুলের একজন শিক্ষক 
  • “একদম বিচলিত হবেন না” : অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে হাহুতাশ করা মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা : “মিডিয়ার ক্যামেরার সামনে লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়” 
  • ছেলে ভালো চাকুরে, স্বামীর TV দোকান, ২ তলা বাড়ি, নিজে তৃণমূলের নেত্রী : অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিষ্ণুপুর BDO অফিসের সামনে কেঁদে ভাঁসানো মহিলার সম্পর্কে চাঞ্চল্যকর দাবি সোশ্যাল মিডিয়ায়
  • “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই” : বামপন্থী ও উগ্রবামপন্থীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • হিন্দু স্বামী ও ছেলের সাথে এক চিতায় শেষকৃত্য করতে দেওয়া হল না কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত বাংলাদেশি মুসলিম মহিলার ; মৌলবাদীদের চাপে দিতে হল কবর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.