এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে পঁচিশে বৈশাখের পুণ্যলগ্নে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ শনিবার ব্রিগেডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যপাল তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহসহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট জনেরা । শুভেন্দু অধিকারীর পর দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পালকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি ।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা কলকাতাকে নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে । স্বাধীনতার পর কথিত সেকুলার দলের অবসান ঘটিয়ে শুরু হল হিন্দুত্ববাদী শাসকের পথ চলা । কবির গানের ভাষায় ‘নতুনের গান’ গেয়েই যেন বাংলায় আজ থেকে শুরু হলো এক ভিন্ন রাজনৈতিক অধ্যায় ।।
Author : Eidin Desk.
