• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
April 22, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ এপ্রিল : রাত পোহালেই রাজ্যের প্রথম দফার ভোট । প্রথম দফায় মোট ১৫২টি আসনের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম । যেখানে এবারেও লড়াই করছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি এবারে তিনি কলকাতার ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছেন । দুটি আসনেই জয়ের বিষয়ে চরম আত্মবিশ্বাসী শুভেন্দু । কিন্তু নন্দীগ্রামে তৃণমূলের তুলনামূলকভাবে দুর্বল প্রার্থীর বিরুদ্ধে শুভেন্দুর জয়ের বিষয়ে অনেকে একপ্রকার নিশ্চিত হলেও ভবানীপুরে খোদ তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ফলাফল নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে আছেন । তবে ভোটের অঙ্ক কষে শুভেন্দু জানিয়ে দেন যে কেন তিনি ভবানীপুরে নিজের জয়ের বিষয়ে এতটা আত্মবিশ্বাসী । আজ বুধবার রাতে ভবানীপুর বিধানসভার ক্যামাক স্ট্রিটের পথসভায় ভাষণে ভোটের সমীকরণ তুলে ধরে তিনি বলেন,’ভবানীপুরের ভোটার লিস্ট সাফাই করে দিয়েছে নির্বাচন কমিশন৷ প্রথমে ড্রাফ্ট ভোটার লিস্টে ৪৫ হাজার নাম বাদ গেছে ।  ফাইনাল ভোটার লিস্টে ২ হাজার,এরপর অ্যাডজ্যুডিকেশনের পর ৫১ হাজার ভোটারের নাম নেই । এর মধ্যে বেশিরভাগ ফেক ভোটার, ডেথ ভোটার এবং অনুপ্রবেশকারী ভোটার৷ এই সমস্ত নাম মুছে দেওয়ায় ভবানীপুরে মমতা ব্যানার্জির জেতার কোনো সম্ভাবনা নেই ।’ 

তিনি বলেন,’এখন ভবানীপুর বিধানসভায় মোট ১ লাখ ৬০ হাজার ভোটার। তার মধ্যে ১ লাখ ২৫ হাজার সনাতনী ভোটার। আর বাকি ৩৫০০০ মমতা ব্যানার্জীর নিজের ভোট ব্যাংকের ভোট । আপনারা যদি এবারে আমাকে ৯০% খোলাখুলি ভাবে সমর্থন করেন তাহলে এখানে পদ্ম ফুল ফুটবে ।’ 

ক্যামাক স্ট্রিটে পথসভার আগে বিকেল থেকে কয়েক ঘন্টা ধরে শেক্সপিয়র সরণিতে বাড়ি বাড়ি প্রচার অভিযান চালান শুভেন্দু অধিকারী । যথারীতি তাকে ঘিরে সাধারণত মানুষের মধ্যে ছিল নজরকাড়ার মত উন্মাদনা৷ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ফুটপাতে দাঁড়িয়ে শুভেন্দুর প্রতীক্ষা করেন । তারা শুভেন্দুর সঙ্গে হাত মেলান । শেক্সপিয়র সরণির মানুষের মধ্যে শুভেন্দুকে ঘিরে এই প্রকার উন্মাদনা মমতার জন্য অশনিসংকেত বলে মনে করছেন অনেকে । 

তবে ক্যামাক স্ট্রিটে শুভেন্দু বলেন,’ভবানীপুরের কথা ছেড়ে দিন । আমি বিরোধী দলনেতা হিসেবে গোটা রাজ্যজুড়ে ঘুরছি । কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, সমস্ত জায়গায় পরিবর্তনের ঢেউ । সব জায়গাতে মোদীজির নাম নিয়ে গুঞ্জন । উন্নয়ন এবং প্রগতির হাতে এবারে বিজেপি সরকার ।’।

Author : Eidin Desk.

Tags: BJPKolkata BhabanipurSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

পাকিস্তানের পেসার সালমান মির্জা হোটেলে এক তরুনীকে ধর্ষণের পর এবার স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ 

Next Post

পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি  

Next Post
পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি  

পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি  

No Result
View All Result

Recent Posts

  • কক্সবাজারে মন্দিরের সেবাইতের নগ্ন আধপোড়া ঝুলন্ত দেহ উদ্ধার ; নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই সর্বত্যাগী সন্নাসীকে  
  • পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি  
  • ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 
  • পাকিস্তানের পেসার সালমান মির্জা হোটেলে এক তরুনীকে ধর্ষণের পর এবার স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ 
  • মালদার মোথাবাড়ি কান্ডে রাজ্যের ভূমিকার তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.