• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নন্দীগ্রাম ছাড়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
May 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নন্দীগ্রাম ছাড়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৬ মে : ২০২৬- শের বিধানসভার ভোটে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন শুভেন্দু অধিকারী । দুটি আসনেই তিনি জয়লাভ করেছেন । ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জিকে ১৫ হাজারের অধিক ভোটে পরাজিত করেছেন তিনি । নিয়ম অনুযায়ী একটা আসন থেকে পদত্যাগ করতে হবে শুভেন্দু অধিকারীকে । সঙ্গত কারনেই প্রশ্ন উঠছিল, পরপর তিন বার বিধায়ক নির্বাচিত করা নন্দীগ্রামকে তিনি কি আদপেই ছাড়বেন ? আজ এর উত্তর কার্যত দিয়ে দিলেন তিনি ।

আজ বুধবার নন্দীগ্রামের কেন্দ্রীয় বিজেপি কার্যালয়ে  একটি সভায় ভাষণে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে । আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব৷ দশ দিনের মধ্যে যেকোনো একটা সিট ছাড়তে হবে । তবে ভবানীপুর এবং নন্দীগ্রাম, দুটোতে ক্ষেত্রেই আমি আমার কর্তব্য থেকে সরে যাব না । বাকিটা আমার হাতে নয় । আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে…. আমি খুব ডিসিপ্লিনড ছোটবেলা থেকে । আমি খুব শৃঙ্খলা পরায়ণ । মুখে বলা উচিত নয় । সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায়না । কিন্তু কোনো ত্রুটি হবে না ।’ 

তিনি বলেন,’আপনারা ২০০৯ সালের ৫ জানুয়ারি ফিরোজা বিবিকে জিতিয়েছিলেন ।  কাজ কে করেছে ?’ এরপর তিনি নন্দীগ্রামবাসীকে আশ্বাস দিয়ে বলেন,’আরে, বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে । বলেছি তো মহিষাদল -নন্দীগ্রাম জুড়ে দেব । বলেছি তো গোকুলনগরে রেসিডেন্সিয়াল আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল হবে । বলেছি তো সোনাচুড়াতে আইটিআই-টা ফিরিয়ে এনে করে দেবো ।’

তিনি আরও আশ্বাস দেন,’নন্দীগ্রাম-১ এ যাতে দু’বার ধান করতে পারে ব্যবস্থা করে দেব । বোরো ও আমন নন্দীগ্রাম-২ এ চাষ হয়, কিন্তু নন্দীগ্রাম-১ এ হয় না । আপনারা দেখুন না, এই হাসপাতালটাকে এমন বানাবো যাতে রেফার না করতে হয়।আর পাইপগুলো এনেছিলাম জল খাওয়াবো বলে বাড়ি বাড়ি। এই মমতা পাইপ পাততে দেয়নি । আমি ছয় মাসের মধ্যে জলের পাইপ পেতে সব কানেকশন দিয়ে দেব ।’

জানা গেছে,আগামীকাল বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে । উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । তাঁর উপস্থিতিতেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে । আর শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।। 

Tags: BhabanipurNandigramSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 

Next Post

“অত্যাচারিনী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথে হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না” : শুভেন্দু অধিকারী 

Next Post
“অত্যাচারিনী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথে হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না” : শুভেন্দু অধিকারী 

"অত্যাচারিনী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথে হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না" : শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • “অত্যাচারিনী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথে হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না” : শুভেন্দু অধিকারী 
  • নন্দীগ্রাম ছাড়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী 
  • ১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 
  • সন্দেশখালির শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত ন্যাজাট থানার ওসিসহ ৩ পুলিশ কর্মী ও ২ সিআরপিএফ জওয়ান ; উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা  
  • আসাম ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রেখেছে  মুসলিমরা : আসামে জয়ী ১৯ জন বিধায়কের মধ্যে মাত্র একজন হিন্দু, আর বাংলায় জেতা দুজনই মুসলিম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.