• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 

Eidin by Eidin
May 6, 2026
in আন্তর্জাতিক
১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নেত্রকোণা,০৬ মে : বাংলাদেশের নেত্রকোণার মদনের হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার ১২ বছর বয়সী এক ছাত্রী ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর-কে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাব–১৪ তাকে গ্রেপ্তার করে । মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, আসামি র‍্যাবের হেফাজতে রয়েছে । পরে থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৩ এপ্রিল থানায় সাগর ও তার ভাই মামুন মিয়াকে আসামি করে ওই ঘটনায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। মামলার পর থেকে শিক্ষক সাগর চম্পট দেয় ও মাদ্রাসাটিও বন্ধ থাকে।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকে তার কুকীর্তি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালান। তবে গত শুক্রবার মদন উপজেলা সদরের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তার মা নিয়ে গেলে সেখানে শিশুটির সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ওই চিকিৎসক তার নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিলে তা সবার নজরে আসে।

জানা যায়,  ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক আমান উল্লাহ সাগর ওই মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখায় সে।

গত ১৮ এপ্রিল ওই শিক্ষক ছুটি নিয়ে যাওয়ার পর আর মাদ্রাসায় আসেনি। আর ভুক্তভোগী শিশুটি গত পাঁচ মাস ধরে মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়। শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। তিনি বাড়িতে এসে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ করেন। পরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন বিষয়টি।

স্থানীয়রা জানান, শিক্ষক আমান উল্লাহ সাগর মদন উপজেলার পাঁচহার গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচালিকার কাজ করায় ভুক্তভোগী তার দিদিমার  কাছে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করতো। শিশুটির মা তার মেয়ের শারীরিক পরিবর্তনে সন্দেহ হলে গাইনি বিশেষজ্ঞের কাছে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা সে।

ময়মনসিংহ নগর ও মাতৃসদনের গাইনোকোলজিস্ট এবং কনসালটেন্ট ডাক্তার সায়মা আক্তার বলেন, আলট্রাসনোগ্রাফি করে মেয়েটির অন্তঃসত্ত্বা অবস্থার কথা জানা যায়।।

Tags: BangladeshMadrasa Teacher Arresred For Pregnant a StudentNetrakona
Previous Post

সন্দেশখালির শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত ন্যাজাট থানার ওসিসহ ৩ পুলিশ কর্মী ও ২ সিআরপিএফ জওয়ান ; উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা  

Next Post

নন্দীগ্রাম ছাড়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী 

Next Post
নন্দীগ্রাম ছাড়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী 

নন্দীগ্রাম ছাড়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • মমতা ‘ধৃতরাষ্ট্র’ ও অভিষেক ‘দুর্যোধন’ : মেয়ের এই মন্তব্যের পরেই চরম সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম ;  মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু তৃণমূলে 
  • মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই ভূমি রাজস্ব দপ্তরের “ঘুঘুর বাসা” ভাঙতে উদ্যোগী হলেন শুভেন্দু অধিকারী 
  • কৈলাস মানস সরোবর যাত্রা এবং লিপুলেখ বিবাদ সংক্রান্ত আলোচনার জন্য ভারতের বিদেশ সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালেন নেপালের প্রধানমন্ত্রী
  • অন্ধ্রপ্রদেশের কাডাপায় ‘টিপু সুলতান সার্কেল’ ও ‘হনুমান সার্কেল’ নাম নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা
  • একাত্মতা স্তোত্রম্ : সনাতন ধর্মের একত্ববোধ জাগ্রত করতে এটি পাঠ করা হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.