• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রদ্ধা সূক্তম্ : অন্তরের ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা ও শ্রদ্ধাকে দেবী হিসেবে বন্দনা করা হয়েছে ঋগ্বেদে

Eidin by Eidin
August 18, 2026
in ব্লগ
শ্রদ্ধা সূক্তম্ : অন্তরের ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা ও শ্রদ্ধাকে দেবী হিসেবে বন্দনা করা হয়েছে ঋগ্বেদে
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


শ্রদ্ধা সূক্তম্ হলো ঋগ্বেদের (১০.১৫১) একটি বিখ্যাত বৈদিক সূক্ত এবং তৈত্তিরীয় ব্রাহ্মণ সংকলিত মন্ত্র, যেখানে অন্তরের ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা ও শ্রদ্ধাকে দেবী হিসেবে বন্দনা করা হয়েছে। এই সূক্তে শ্রদ্ধার মাধ্যমে অগ্নি প্রজ্বলন, যজ্ঞের সার্থকতা এবং মানুষের জীবনে শ্রদ্ধার অপরিহার্য শক্তির কথা প্রকাশ করা হয়েছে।

শ্রদ্ধা সূক্তম্
(তৈ. ব্রা.২.৮.৮.৬)


শ্র॒দ্ধয়া॒ঽগ্নিঃ সমি॑ধ্যতে ।
শ্র॒দ্ধয়া॑ বিংদতে হ॒বিঃ ।
শ্র॒দ্ধাং ভগ॑স্য মূর্ধনি॑ ।
বচ॒সাঽঽবে॑দয়ামসি ।১।

श्र॒द्धया॒ग्निः समि॑ध्यते श्र॒द्धया॑ हूयते ह॒विः ।
श्र॒द्धां भग॑स्य मू॒र्धनि॒ वच॒सा वे॑दयामसि ॥

সরলার্থঃ শ্রদ্ধা দ্বারাই অগ্নি যজ্ঞে প্রজ্জলিত হয় শ্রদ্ধার দ্বারাই যজ্ঞে হবি আহুতি দেওয়া হয়। আমরা বেদ বাণী দ্বারাই শ্রদ্ধা কে ঐশ্বর্য্যের শিখর জানি৷৷ ১৷৷

প্রি॒য়গ্গ্ শ্র॑দ্ধে॒ দদ॑তঃ ।
প্রি॒য়গ্গ্ শ্র॑দ্ধে॒ দিদা॑সতঃ ।
প্রি॒য়ং ভো॒জেষু॒ যজ্ব॑সু।
ই॒দং ম॑ উদি॒তং কৃ॑ধি ।২।

प्रि॒यं श्र॑द्धे॒ दद॑तः प्रि॒यं श्र॑द्धे॒ दिदा॑सतः ।
प्रि॒यं भो॒जेषु॒ यज्व॑स्वि॒दं म॑ उदि॒तं कृ॑धि ॥

সরলার্থঃ হে শ্রদ্ধে! দানশীলের প্রিয় হও, হে শ্রদ্ধে! দান কামনাকারীর প্রিয় হও। ভোগার্থীর তথা যজ্ঞশীলের প্রিয় হও এই আমার উক্তিকে প্রিয় করো ||২||

যথা দেবা অসুরেষু শ্রদ্ধামুগ্রেষু চক্রিরে।
এবং ভোজেষু যজ্বত্বস্মাকমুদিতং কৃধি৷৷৩৷৷

यथा॑ दे॒वा असु॑रेषु श्र॒द्धामु॒ग्रेषु॑ चक्रि॒रे ।
ए॒वं भो॒जेषु॒ यज्व॑स्व॒स्माक॑मुदि॒तं कृ॑धि ॥

সরলার্থঃ যেমন বিদ্বানেরা উগ্র বলবান পুরুষের উপর শ্রদ্ধা/ বিশ্বাস করে এই প্রকার ভোগার্থী যজ্ঞশীল পুরুষের মধ্যে আমাদের বিশ্বাস্য এবং প্রিয় করো৷৷ ৩৷৷

শ্রদ্ধাং দেবা যজমানা বায়ুগোপা উপাসতে।
শ্রদ্ধা হৃদয়্যহয়াকুত্যা শ্রদ্ধয়া বিন্দতে বসু৷৷৪৷৷

श्र॒द्धां दे॒वा यज॑माना वा॒युगो॑पा॒ उपा॑सते ।
श्र॒द्धां हृ॑द॒य्य१॒॑याकू॑त्या श्र॒द्धया॑ विन्दते॒ वसु॑ ॥

সরলার্থঃ বিদ্বান লোক বায়ুর সমান পুরুষ দ্বারা রক্ষিত যজমান শ্রদ্ধা কে উপাসনা করে। তথা সব লোক হৃদয়ের সংকল্প দ্বারা শ্রদ্ধার সেবা করে, শ্রদ্ধাবান মানুষ শ্রদ্ধা দ্বারা ধন প্রাপ্ত করে||৪||

শ্রদ্ধাং প্রাতর্হবামহে শ্রদ্ধাং মধ্যন্দিনং পরি।
শ্রদ্ধা সূর্যস্য নিমুচি শ্রদ্ধে শ্রদ্ধাপয়েহ নঃ ৷৷৫।।

श्र॒द्धां प्रा॒तर्ह॑वामहे श्र॒द्धां म॒ध्यंदि॑नं॒ परि॑ ।
श्र॒द्धां सूर्य॑स्य नि॒म्रुचि॒ श्रद्धे॒ श्रद्धा॑पये॒ह नः॑ ॥

সরলার্থঃ শ্রদ্ধার আমরা প্রাতকালে আহ্বান করি। শ্রদ্ধার মধ্যাহ্নে আহ্বান করি, সূর্যের অস্তকালেও শ্রদ্ধার আহ্বান করি, হে শ্রদ্ধে! আমাদের এই লোকে শ্রদ্ধাযুক্ত করো৷৷৫৷৷

শ্রদ্ধাং প্রাতর্হবামহে শ্রদ্ধাং মধ্যন্দিনং পরি।
শ্রদ্ধা সূর্যস্য নিমুচি শ্রদ্ধে শ্রদ্ধাপয়েহ নঃ ৷৷৬৷৷

সরলার্থঃ শ্রদ্ধার আমরা প্রাতকালে আহ্বান করি। শ্রদ্ধার মধ্যাহ্নে আহ্বান করি, সূর্যের অস্তকালেও শ্রদ্ধার আহ্বান করি, হে শ্রদ্ধে! আমাদের এই লোকে শ্রদ্ধাযুক্ত করো৷৷৫৷৷

সংক্ষিপ্ত অর্থ ও তাৎপর্য
অগ্নির প্রদীপ্তি: শ্রদ্ধার দ্বারাই যজ্ঞের অগ্নি প্রদীপ্ত হয় এবং যজ্ঞে নিবেদিত হবি বা হব্য লাভ হয়।
দান ও যজ্ঞ: দানশীল ও যজ্ঞনিষ্ঠ ব্যক্তিদের কাছে শ্রদ্ধা প্রিয় হয়ে উঠুন—এই প্রার্থনা করা হয়েছে।
কালের প্রার্থনা: প্রাতে, মধ্যাহ্নে এবং সূর্য্যাস্তের সময় সর্বক্ষণ আমরা শ্রদ্ধাকে আহ্বান করি। আমাদের হৃদয়ে এই ভক্তি ও অবিচল বিশ্বাস জাগ্রত রাখুন।
জগতের আধার: শ্রদ্ধা দেবগণকে ধারণ করে আছেন, এই সমগ্র জগৎ শ্রদ্ধার দ্বারাই পরিব্যাপ্ত। সমস্ত কামনার জননী এই শ্রদ্ধাকে আমরা হবি দ্বারা বর্ধিত করি।

स्वररहितम् ।
श्रद्धयाग्निः समिध्यते श्रद्धया हूयते हविः ।
श्रद्धां भगस्य मूर्धनि वचसा वेदयामसि ॥ १०.१५१.०१
प्रियं श्रद्धे ददतः प्रियं श्रद्धे दिदासतः ।
प्रियं भोजेषु यज्वस्विदं म उदितं कृधि ॥ १०.१५१.०२
यथा देवा असुरेषु श्रद्धामुग्रेषु चक्रिरे ।
एवं भोजेषु यज्वस्वस्माकमुदितं कृधि ॥ १०.१५१.०३
श्रद्धां देवा यजमाना वायुगोपा उपासते ।
श्रद्धां हृदय्य१याकूत्या श्रद्धया विन्दते वसु ॥ १०.१५१.०४ श्रद्धां प्रातर्हवामहे श्रद्धां मध्यंदिनं परि ।
श्रद्धां सूर्यस्य निम्रुचि श्रद्धे श्रद्धापयेह नः ॥ १०.१५१.०५

Tags: RigvedaSanatan DharmaShraddha SuktamVedic mantras
Previous Post

পাকিস্তানের টিকটকার শামসু বিবিকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন 

No Result
View All Result

Recent Posts

  • শ্রদ্ধা সূক্তম্ : অন্তরের ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা ও শ্রদ্ধাকে দেবী হিসেবে বন্দনা করা হয়েছে ঋগ্বেদে
  • পাকিস্তানের টিকটকার শামসু বিবিকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন 
  • “আরেকটু ধৈর্য ধরুন, সেই দিন আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান ভারতের সঙ্গে পুনরায় যুক্ত হবে” – বাবা রামদেব 
  • লম্বা দাড়ি রাখার পিছনের গল্প শোনালেন কন্নড় তারকা যশ 
  • ‘আমি কখনো বন্দে মাতরম গাইব না, আমাদের ধর্ম সায় দেয় না’  :  কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.