• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মক্কায় মসজিদের ভিতরে কুকর্ম করা এই নারীসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব 

Eidin by Eidin
October 15, 2026
in আন্তর্জাতিক
মক্কায় মসজিদের ভিতরে কুকর্ম করা এই নারীসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৫ অক্টোবর : মসজিদের ভিতরে কুকর্ম করা এক নারী সহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব । মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হল নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। বুধবার (১৪ অক্টোবর) দেশটির মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কাজ করার অভিযোগে নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করে । বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয় । পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এই রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।মন্ত্রণালয় জানায়, গত ১৪ অক্টোবর বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধের চেষ্টা করলে তাকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। তবে ওই দুই বাংলাদেশি মসজিদের ভিতরে ঠিক কি ধরনের কুকর্মে লিপ্ত হয়েছিল তা প্রকাশ করা হয়নি।। 

Previous Post

অবৈধভাবে সার বিক্রির জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় বাংলাদেশের হিন্দু সরকারি কর্তাকে খুনের চেষ্টা 

Next Post

রেজিনগরে দুর্ঘটনায় মৃত ৬ বছরের জেসমিনা খাতুনের মায়ের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post
রেজিনগরে দুর্ঘটনায় মৃত ৬ বছরের জেসমিনা খাতুনের মায়ের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

রেজিনগরে দুর্ঘটনায় মৃত ৬ বছরের জেসমিনা খাতুনের মায়ের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • উত্তরাখণ্ডের বড়িয়াকোটে ১৫০০ বছরের প্রাচীন আদি বদ্রি মা ভগবতী শক্তিপীঠে ভয়াবহ আগুন 
  • সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ খারিজ 
  • মুম্বাই পুলিশ প্রাক্তন স্বামী আমির খানের ভাইপো ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়ায় চরম ক্ষুব্ধ  কিরণ রাও
  • হায়দ্রাবাদে নবরাত্রি উদযাপনের সময় বিতরণ করা প্রসাদের উপর মাছের বর্জ্য ফেলার অভিযোগে গ্রেপ্তার নূরজাহান নামে এক মহিলা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.