• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রেজিনগরে দুর্ঘটনায় মৃত ৬ বছরের জেসমিনা খাতুনের মায়ের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
October 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রেজিনগরে দুর্ঘটনায় মৃত ৬ বছরের জেসমিনা খাতুনের মায়ের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৫ অক্টোবর : গত মাসে উপনির্বাচনে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার লোকনাথপুর গ্রামে প্রচার চলাকালীন প্রচার-গাড়ি থেকে ছোড়া চকোলেট কুড়োতে গিয়ে রাস্তার ধারে গাড়ির ধাক্কায় ৬ বছরের শিশুকন্যা  জেসমিনা খাতুন প্রাণ হারায়। পরে ১ অক্টোবর দলীয় প্রার্থীর সমর্থনে রেজিনগরে প্রচারে গিয়ে মৃত কিশোরীর পরিবারকে সমবেদনা জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন । তবে নির্বাচনী বিধিনিষেধ থাকায় তিনি কোনো আর্থিক সহায়তার কথা ঘোষণা করেননি । আজ বৃহস্পতিবার মহাপঞ্চমীর দিন স্থানীয় একট ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে মৃত কিশোরীর মায়ের হাতে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী । 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’রেজিনগর বিধানসভার উপনির্বাচনে প্রচার চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় লোকনাথপুর গ্রামের ছয় বছরের ছোট্ট শিশু জেসমিনা খাতুন। ১লা অক্টোবর আমি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। জেসমিনার পিতা শ্রী দুলাল মল্লিকের কাছ থেকে সেই দিনের হৃদয়বিদারক ঘটনার কথা শুনেছি। ওনাদের এই অপূরণীয় ক্ষতি কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।’

তিনি আরও লিখেছেন,’আজ রাজ্য সরকারের পক্ষ থেকে জেসমিনার মায়ের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দশলক্ষ টাকার আর্থিক সাহায্য এবং তাঁর পিতার হাতে সরকারি সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। রাজ্য সরকার এই কঠিন সময়ে তাদের পরিবারের পাশে আছে।’ 

প্রসঙ্গত,গত ২৮ সেপ্টেম্বর রবিবার,হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়েছিলেন ঋতপন্থী তৃণমূল ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখ। সঙ্গে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, NCPI সাংসদ আবু তাহের খানরা। গাড়ি থেকে চকোলেট ছুড়ছিলেন শফিউজ্জামান নিজে। তা কুড়োতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিল শিশুরা। সেখানেই ছিল জেসমিনা। চকোলেট কুড়োতে গিয়ে হুড়োহুড়ির মাঝে পড়ে যায় মেয়েটি । সেই সময়ে পিছনে থাকা একটি ট্রাক তাকে ধাক্কা দেয় । গুরুতর জখম হয় মেয়েটি । প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু পরের দিন রাতে মেয়েটিকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু সেখানেই মৃত্যু হয় তার।।

Tags: CM Suvendu AdhikariMurshidabadWestbengal
Previous Post

মক্কায় মসজিদের ভিতরে কুকর্ম করা এই নারীসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব 

Next Post

দেশে গৃহযুদ্ধ বাধানোর ছক ! অভিজিৎ দিপকে, অভিনেতা প্রকাশ রাজ ও বামপন্থী নেহা বোরাকে পাশে নিয়ে প্রকাশ্যে মোদী সরকারের পরিবর্তনের ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন প্রশান্ত ভূষণ 

Next Post
দেশে গৃহযুদ্ধ বাধানোর ছক ! অভিজিৎ দিপকে, অভিনেতা প্রকাশ রাজ ও বামপন্থী নেহা বোরাকে পাশে নিয়ে প্রকাশ্যে মোদী সরকারের পরিবর্তনের ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন প্রশান্ত ভূষণ 

দেশে গৃহযুদ্ধ বাধানোর ছক ! অভিজিৎ দিপকে, অভিনেতা প্রকাশ রাজ ও বামপন্থী নেহা বোরাকে পাশে নিয়ে প্রকাশ্যে মোদী সরকারের পরিবর্তনের ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন প্রশান্ত ভূষণ 

No Result
View All Result

Recent Posts

  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • উত্তরাখণ্ডের বড়িয়াকোটে ১৫০০ বছরের প্রাচীন আদি বদ্রি মা ভগবতী শক্তিপীঠে ভয়াবহ আগুন 
  • সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ খারিজ 
  • মুম্বাই পুলিশ প্রাক্তন স্বামী আমির খানের ভাইপো ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়ায় চরম ক্ষুব্ধ  কিরণ রাও
  • হায়দ্রাবাদে নবরাত্রি উদযাপনের সময় বিতরণ করা প্রসাদের উপর মাছের বর্জ্য ফেলার অভিযোগে গ্রেপ্তার নূরজাহান নামে এক মহিলা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.