এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ অক্টোবর : প্রথমে আরশোলারা রক্তপাতের হুমকি দিচ্ছিল; এখন প্রশান্ত ভূষণ প্রকাশ্যে শাসন পরিবর্তনের ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন। তিনি আজ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে হুমকি দিয়েছেন: “আমরা শাসন পরিবর্তনের জন্য লড়ছি এবং আমরা অবশ্যই তা অর্জন করব। এর আগে নেহা বোরাও ভারতে বাংলাদেশের ধাঁচে শাসন পরিবর্তনের অভিযানের হুমকি দিয়েছিলেন।
কিন্তু আজ প্রশান্ত ভূষণের সাথে অভিজিৎ দীপকে, প্রকাশ রাজ ও নেহা বোরারা প্রকাশ্যে ঘোষণা করেন: “এটি শাসনব্যবস্থা পরিবর্তনের লড়াই, এবং আমরা তা করে দেখাব।” অর্থাৎ তারা কার্যত স্বীকার করে নিচ্ছেন যে, গত কয়েকদিন ধরে তাঁরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন সেটা জ্ঞানেশ কুমারের অপসারণ নয়, বরঞ্চ তারা শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য ষড়যন্ত্রে লিপ্ত । এদিন প্রশান্ত ভূষণ খোলাখুলি জানিয়ে দিয়েছেন, তরুন প্রজন্মকে সামনে রেখে তারা মোদী সরকারের পতন ঘটাবেন । পিছনে থাকবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি । এদিকে অভিনেতা প্রকাশ রাজ হুঁশিয়ারি দিয়েছেন যে,এর পর এস আই আর-এ আর কোনো ভোট হবে না ।
এখন দেখার বিষয়কে এই ধরনের রাষ্ট্রদোহী বক্তব্যের পর ওই গ্যাংয়ের বিরুদ্ধে কেন্দ্র সরকার কি ব্যবস্থা নেয় । কারন এর পরেও কেন্দ্র সরকার যদি কোনো কঠোর পদক্ষেপ না নেয় তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতির আশঙ্কা রয়েছে । যেটা মার্কিন ডিপস্টেট ও তাদের ভারতের দালালরা এটাই চায় ।।

