• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবৈধভাবে সার বিক্রির জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় বাংলাদেশের হিন্দু সরকারি কর্তাকে খুনের চেষ্টা 

Eidin by Eidin
October 15, 2026
in আন্তর্জাতিক
অবৈধভাবে সার বিক্রির জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় বাংলাদেশের হিন্দু সরকারি কর্তাকে খুনের চেষ্টা 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ অক্টোবর : অবৈধভাবে সার বিক্রির জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় বাংলাদেশের এক হিন্দু সরকারি কর্তাকে খুনের চেষ্টা হয়েছে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরে। আক্রান্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) এখন হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় অভিযুক্ত সার ব্যবসায়ী মহম্মদ বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করায় বিপুল কুমারের ওপর ক্ষুব্ধ হয় মহম্মদ বাবুল মোল্লা ।জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিল ।মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করেন বিপুল কুমার মল্লিক।

অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি ও পাঁচ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে সহকারী কমিশনার (ভূমি) মহম্মদ আহসান হাবিব তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযোগে বলা হয়, অভিযান শেষে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর বিপুল কুমার বাজারে কেনাকাটা করতে যান। সেই সময় বাবুল মোল্লা তাঁকে আটকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ । পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে জরিমানা ও সার বাজেয়াপ্ত করার পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর বাবুল মোল্লা তাঁদের উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) মহম্মদ আহসান হাবিব জানান, বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার বাজেয়াপ্ত করে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে ওই ব্যবসায়ী কৃষি অফিসের এক কর্মকর্তাকে মারধর করেছেন বলে তিনি শুনেছেন।

নাজিরপুর থানার ওসি মহম্মদ তরিকুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।। 

Previous Post

জসপ্রিত বুমরাহকে নিয়ে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের  মহাপরিকল্পনা, জানুন কি সেই পরিকল্পনা  

Next Post

মক্কায় মসজিদের ভিতরে কুকর্ম করা এই নারীসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব 

Next Post
মক্কায় মসজিদের ভিতরে কুকর্ম করা এই নারীসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব 

মক্কায় মসজিদের ভিতরে কুকর্ম করা এই নারীসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব 

No Result
View All Result

Recent Posts

  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • উত্তরাখণ্ডের বড়িয়াকোটে ১৫০০ বছরের প্রাচীন আদি বদ্রি মা ভগবতী শক্তিপীঠে ভয়াবহ আগুন 
  • সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ খারিজ 
  • মুম্বাই পুলিশ প্রাক্তন স্বামী আমির খানের ভাইপো ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়ায় চরম ক্ষুব্ধ  কিরণ রাও
  • হায়দ্রাবাদে নবরাত্রি উদযাপনের সময় বিতরণ করা প্রসাদের উপর মাছের বর্জ্য ফেলার অভিযোগে গ্রেপ্তার নূরজাহান নামে এক মহিলা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.