• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাত্র ৯ বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার রাজশাহীর জামাত ইসলামি নেতা ওমর ফারুক 

Eidin by Eidin
August 1, 2026
in আন্তর্জাতিক
মাত্র ৯ বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার রাজশাহীর জামাত ইসলামি নেতা ওমর ফারুক 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রাজশাহী,০১ আগস্ট : বাংলাদেশের ফের এক নরপশুর কদর্য চেহেরা প্রকাশ্যে এলো ৷ রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরে করা হয়েছে ।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটির একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা রজু হওয়ার পর নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, অভিযুক্ত ওমর ফারুক নিজ বাসভবনে স্ত্রীর সঙ্গে শিশুদের প্রাইভেট পড়াত । অভিযোগ, ২২ দিন আগে সে এক শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করে দেয় । শিশুটি বাড়িতে গিয়ে ঘটনার কথা খুলে বলে । পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে এই বিষয়ে  অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

অবশ্য অভিযুক্ত ওমর ফারুক যথারীতি তার বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে । একই সঙ্গে তার বাবা মজিবুর রহমানও এই অভিযোগকে মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

ঘটনার বিষয়ে জামাত ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানান, অভিযুক্ত ওমর ফারুক তাদের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকন পদে দায়িত্বে রয়েছেন। তিনি মন্তব্য করেন, পুরো ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত শেষে অপরাধের সত্যতা প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।।

Tags: BangladeshInternational News
Previous Post

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তকে দুর্ভেদ্য করতে ৪০টি নতুন আইবি ইউনিট স্থাপন করবে ভারত 

Next Post

মুচুকুন্দ স্তুতিঃ : কালযবনকে ভস্ম করার পর রাজা মুচুকুন্দ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে এই স্তব করেছিলেন

Next Post
মুচুকুন্দ স্তুতিঃ : কালযবনকে ভস্ম করার পর রাজা মুচুকুন্দ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে এই স্তব করেছিলেন

মুচুকুন্দ স্তুতিঃ : কালযবনকে ভস্ম করার পর রাজা মুচুকুন্দ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে এই স্তব করেছিলেন

No Result
View All Result

Recent Posts

  • মুচুকুন্দ স্তুতিঃ : কালযবনকে ভস্ম করার পর রাজা মুচুকুন্দ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে এই স্তব করেছিলেন
  • মাত্র ৯ বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার রাজশাহীর জামাত ইসলামি নেতা ওমর ফারুক 
  • পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তকে দুর্ভেদ্য করতে ৪০টি নতুন আইবি ইউনিট স্থাপন করবে ভারত 
  • বিহারে ভারত তিওয়ারিকে লক্ষ্য করে প্রথম গুলি চালানো এসটিএফ জওয়ান অক্ষয় কুমার গ্রেপ্তার
  • জম্মু ও কাশ্মীরের ফের “টার্গেট কিলিং” ; কুলগামের ইটভাটায়  বেছে বেছে ২ হিন্দু শ্রমিককে হত্যা করল সন্ত্রাসীরা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.