এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ অক্টোবর : বিহার, কর্ণাটক,উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র, এই চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে(এমএলসি) নির্বাচনে জাতীয় কংগ্রেস শোচনীয় ফলাফল করেছে । কংগ্রেস পেয়েছে মাত্র ১ টি আসন । আর কংগ্রেস শাসিত কর্ণাটকে একটিও আসন জিততে সক্ষম হয়নি দলটি । বিশেষ করে চারটি রাজ্যে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হওয়ায় কংগ্রেসের তোলা “ইভিএম কারচুপি”র অভিযোগ নস্যাৎ হয়ে গেছে । যা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী মজা করে দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন : ” বন্ধুরা,বলুন তো ব্যালট পেপারের মাধ্যমে ভোট হওয়া এমএলসি নির্বাচনে কংগ্রেস ক’টি আসন পেয়েছে ?”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন,“উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটক—এই চারটি বড় রাজ্যের ২৮টি আসনে এমএলসি নির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বলুন তো, কংগ্রেস কয়টি আসন জিতেছে?”ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ওপর আরও কড়া নজরদারি এবং নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের জন্য কংগ্রেসের বারবার দাবির মধ্যেই তাঁর এই মন্তব্যটি এসেছে।
শিক্ষক ও স্নাতকদের নির্বাচনী এলাকাগুলোতে ২৩ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার থেকে ভোট গণনা হয় । প্রকাশিত ফলাফল অনুযায়ী, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করা চারটি রাজ্যে মাত্র ১ টি আসনে জিতেছে । উত্তর প্রদেশে বিজেপি পাঁচটি বিধান পরিষদের আসন পেয়েছে, অন্যদিকে কর্ণাটকে বিজেপি তিনটি আসন জিতেছে এবং তাদের মিত্র জনতা দল (সেকুলার) একটি আসন ধরে রেখেছে।
চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনের ফলাফল :
চূড়ান্ত এমএলসি ফলাফল : ২৮/২৮
বিজেপি : ১৩
কংগ্রেস : ১
উত্তর প্রদেশ : ১১/১১
বিজেপি : ৬
কংগ্রেস : ০
এসপি : ৫
মহারাষ্ট্র : ৫/৫
এনসিপিএসপি : ২
বিজেপি : ১
কংগ্রেস : ১
ইউবিটি : ০
এসএস : ১
কর্নাটক : ৪/৪
এনডিএ : ৪
কংগ্রেস : ০
বিহার : ৮/৮
বিজেপি+ : ৪
কংগ্রেস : ০
আরজেডি : ১
জেএসপি : ১
ওটিএইচ : ২

