• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দ্বিতীয়ার দিনেই ১১ হাজার নতুন পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী, আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের ঘোষণা 

Eidin by Eidin
October 12, 2026
in কলকাতা, রাজ্যের খবর
দ্বিতীয়ার দিনেই ১১ হাজার নতুন পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী, আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের ঘোষণা 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ অক্টোবর : আজ সোমবার দ্বিতীয়ার দিনে ১১ হাজার ৭৪৯ জন নতুন পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এছাড়া আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের ঘোষণা করলেন ।মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরই অনগ্রসর শ্রেণি (OBC) বিষয়ক জটিলতা পুরোপুরি নিরসন করা সম্ভব হয়েছে। এর ফলেই আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু করা গেল। 

আজ সোমবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ মেগা অনুষ্ঠানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজ্য পুলিশের কনস্টেবলদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্যমন্ত্রী তাপস রায়, মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের কর্তারা ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশের ৪ হাজার পদের নিয়োগের ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ৬৫০ জন ক্লার্ক নিয়োগ করা হবে। কলকাতা পুলিশের ৩০০ জন সাব-ইনস্পেক্টর ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন,দেশের অন্যতম বড় রাজ্য উত্তরপ্রদেশের চেয়েও পুলিশি পরিকাঠামোর নিরিখে পশ্চিমবঙ্গ এগিয়ে থাকবে। তিনি বলেন,’দেশে প্রতি লক্ষে পুলিশের গড় ১৫৫ জন, উত্তরপ্রদেশে ২০০ জন, অথচ পশ্চিমবঙ্গে মাত্র ১০৫ জন! পুলিশের সংখ্যার নিরিখে পিছিয়ে রয়েছে রাজ্য । সিভিক ভলান্টিয়ারদের দিয়ে থানা চালানো হয় । তাঁদের প্রতি কোনও ক্ষোভ নেই, পুজোর আগে ২,০০০ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু তাদের একটু ট্রেনিংয়ের তো দরজার ছিল। কিন্তু কিছুই হয়নি ।তবে আমি কথা দিয়ে গেলাম পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশের উপরে যাবে। দেশের গড় ১৫৫ তো পার করবই। দুবছরের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশের থেকেও পুলিশের সংখ্যা বেশি থাকবে।’ 

পুলিশকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বেতন, মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন নিয়েও একাধিক আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পুলিশকর্মীদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উপরেও জোর দিয়েছেন তিনি। সেই সাথে প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, গোটা পুলিশি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করাই সরকারের মূল লক্ষ্য।।

Tags: CM Suvendu AdhikariKolkataWestbengal
Previous Post

রাউজানে ৪ হিন্দুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, সিলেটে স্ত্রীর গোপন ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন, শারদোৎসবের আবহেও বাংলাদেশে জিহাদি হামলা অব্যাহত 

Next Post

মার্কিন কোম্পানি Pfizer-এর  কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকা আপনার কল্পনার চেয়েও ভয়াবহ 

Next Post
মার্কিন কোম্পানি Pfizer-এর  কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকা আপনার কল্পনার চেয়েও ভয়াবহ 

মার্কিন কোম্পানি Pfizer-এর  কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকা আপনার কল্পনার চেয়েও ভয়াবহ 

No Result
View All Result

Recent Posts

  • শ্রী দুর্গা সহস্র নাম স্তোত্রম্ : নবরাত্রির সময় দেবী দুর্গার আবাহন  মন্ত্র
  • কাপড় ধরে টান দিতেই আতঙ্কিত মমতা ব্যানার্জি চিৎকার করে উঠলেন : “কে আমার গায়ে হাত দিলি রে ?”  
  • ফ্লাইদুবাই বিমানে জিহাদি হামলার ঘটনায় মালদ্বীপের দুই পাইলট আটক 
  • মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 
  • দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.