• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাউজানে ৪ হিন্দুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, সিলেটে স্ত্রীর গোপন ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন, শারদোৎসবের আবহেও বাংলাদেশে জিহাদি হামলা অব্যাহত 

Eidin by Eidin
October 12, 2026
in আন্তর্জাতিক
রাউজানে ৪ হিন্দুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, সিলেটে স্ত্রীর গোপন ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন, শারদোৎসবের আবহেও বাংলাদেশে জিহাদি হামলা অব্যাহত 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ অক্টোবর : শারদোৎসবের আবহেও বাংলাদেশে জিহাদি হামলা অব্যাহত । একদিকে যখন চট্টগ্রামের রাউজানে একই সঙ্গে ৪ হিন্দুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে । অন্যদিকে সিলেটের কাস্টঘরে স্ত্রীর গোপন ছবি তোলার প্রতিবাদ করায় এক হিন্দু যুবককে ডেকে নিয়ে গিয়ে খুনের ঘটনা ঘটেছে । নিহতের নাম  হৃদয় বাঁসফোর । তিনি সিলেট সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। 

জানা গেছে,শুক্রবার ভোর রাতে নারায়ণ চৌধুরীর বাড়ি ও বিজয় চৌধুরীর গোয়ালে আগুন ধরিয়ে দেওয়া হয় । তাদের বাড়ির অদূরে একই সময়ে আরও একটি বাড়ি ও খড়ের পালুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগামী শুক্রবার দুর্গাপূজার আগে নারায়ণ চৌধুরীর পরিবার পুজোর কেনাকাটা করেছিলেন । কিন্তু আগুনে সব কিছু ভস্মীভূত হয়ে গেছে । জানা যায়,অগ্নিকান্ডের সময় নারায়ণ চৌধুরীর বাড়িতে শুধু তার ছোট ছেলে ছিলেন। স্ত্রী, পুত্রবধূর সাথে তিনি বড় ছেলের শ্বশুরবাড়ি গিয়েছিলেন নারায়ণবাবু । বড় ছেলে কর্মস্থলে নাইট ডিউটিতে গিয়েছিলেন।  ছোট ছেলে যখন আগুন লাগার বিষয়টি জানতে পারেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । 

অন্যদিকে সিলেট নগরে স্ত্রী ছবি তোলায় বাধায় দেওয়ায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাত আটটার দিকে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি ও তার সঙ্গীরা হৃদয়কে হত্যা করেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনে । পরে তারা হৃদয়কে  ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুব করে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে বলেন, আমিনসহ কয়েকজন মিলে দাদাকে হত্যা করেছে । বউদির ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে ।এদিকে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মহম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, আমরা অভিযান চালাচ্ছি দ্রুতই আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।।

Previous Post

দাঁইহাটে খেলার মাঠে জোর করে পাথর-বোল্ডার ফেলা নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, আহত ১৪, আশঙ্কাজনক এক যুবক 

Next Post

দ্বিতীয়ার দিনেই ১১ হাজার নতুন পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী, আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের ঘোষণা 

Next Post
দ্বিতীয়ার দিনেই ১১ হাজার নতুন পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী, আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের ঘোষণা 

দ্বিতীয়ার দিনেই ১১ হাজার নতুন পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী, আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের ঘোষণা 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের বগুডায় হিন্দু থেকে মুসলিম হওয়া মহিলাকে নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ; ঠাঁই হল সেই বাপের বাড়িতেই 
  • শনিদেবের এই স্তোত্র নিয়মিত পাঠে গ্রহদোষ খণ্ডন, মানসিক শান্তি এবং কর্মজীবনে উন্নতিসহ নানা আধ্যাত্মিক ও জাগতিক উপকারিতা পাওয়া যায়  
  • “দেখতে না চাইলে নিজেরাই সিনেমা বানিয়ে নিন” : রামায়ণের বিরুদ্ধে করা আবেদনে সুপ্রিম কোর্টের তীব্র প্রতিক্রিয়া 
  • জাল ডিগ্রি জুটিয়ে ডাক্তার বনে যাওয়া সোমালিয়ান বংশভূত সুইডিশ ডেমোক্র্যাট রাজনীতিবিদ আহমেদ আলি সালাদের মেয়ে  নাওয়াল আলি প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত
  • ত্রিপুরা পৌরসভা নির্বাচনে ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী  বিজেপি ; ভোটার উপস্থিতি ৭৫ শতাংশের বেশি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.