• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা চালিয়ে  ৫০ জন মারলো মিয়ানমারের জান্তা বাহিনী, আহত বহু মানুষ 

Eidin by Eidin
September 30, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা চালিয়ে  ৫০ জন মারলো মিয়ানমারের জান্তা বাহিনী, আহত বহু মানুষ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ সেপ্টেম্বর : বাংলাদেশের সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ত সংস্থা রয়টার্স ৷ 

সোমবার মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলাটি হয় বাংলাদেশের সীমান্তঘেঁষা কিউকতাও শহরে। হামলায় ৫০ জন নিহত এবং অন্তত ৫৮ জন আহত হন। মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’ এ তথ্য জানিয়েছে। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং-ও প্রাণহানির ওই সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন।ওয়াই হুন অং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। মঙ্গলবার উদ্ধার করা সেসব মৃতদেহের মধ্যে নারী ও শিশুদেরও দেখা গেছে।

গত বছরের ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিল। এরপর সোমবার কিউকতাওয়ে বিমান হামলাটিই রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তা বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জান্তা বাহিনীর বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “সেনাবাহিনী ইচ্ছা করেই ঘনবসতিপূর্ণ বাজার, স্কুল, সাধারণ মানুষ ও বাসাবাড়িতে বিমান হামলা চালিয়েছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জানতে মিয়ানমার সরকার বা সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পওয়া যায়নি। তবে এর আগে জান্তা বাহিনী দাবি করেছিল, সাধারণ মানুষের ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সংযম বজায় রেখে থাকে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কের দপ্তর একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, এই বিমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।বিবৃতিতে বলা হয়, সোমবার বেশ ব্যস্ত সময়ে হামলা চালানো হয়েছিল। ২০০টিরও বেশি দোকানের বাজারে তখন কেনাকাটা চলছিল। সেখানে রাখাইন, রোহিঙ্গা, হিন্দু ও দাইংনেতসহ নানা জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল।সাধারণ মানুষের ওপর বোমা হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আরাকান আর্মি। মুখপাত্র খাইন থু খা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তারা সব শক্তি প্রয়োগ করে প্রতিশোধ নেবেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। রক্তক্ষয়ী এই সংঘাতে দক্ষিণ- পূর্ব এশিয়ার দরিদ্র দেশটির প্রায় এক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ।

ওদিকে, মিয়ানমার জান্তার সঙ্গে চুক্তির প্রথম ধাপে মঙ্গলবার দেশটির ১,৫০০ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার দাবি, এই প্রত্যাবাসন স্বেচ্ছায় হচ্ছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মালয়েশিয়ার এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে।

বিদ্যমান পরিস্থিতিতে সংঘাতে জড়িত সব পক্ষকে রাখাইনসহ যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণকর্মীদের নিরাপদে, নিরবচ্ছিন্নভাবে ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।।

Previous Post

ভারতের বিপক্ষে বিশাল স্কোর খাড়া করে দিল ওয়েস্ট ইন্ডিজ  ; শুভমান গিলরা কি পারবে জিততে? 

Next Post

এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল; স্বর্ণের জন্য লড়বে চীনের বিপক্ষে 

Next Post
এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল; স্বর্ণের জন্য লড়বে চীনের বিপক্ষে 

এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল; স্বর্ণের জন্য লড়বে চীনের বিপক্ষে 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও অখিলেশ সরকারের জমানায় বেতন ও পেনশন তোলা মাওলানা শামসুল হুদা খানে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি 
  • চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত বর্ধমান 
  • গুসকরার বাগদি পাড়ায় ফেরি করতে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় পাকড়াও নদীয়ার হকার সেলিম সেখ 
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করে কপালে চুম্বন করলেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী 
  • ‘৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন’; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.