• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে মা ও মেয়েকে গণধর্ষণ, গ্রেপ্তার মূল অভিযুক্ত মহম্মদ জিসান সহ ৭

Eidin by Eidin
August 28, 2026
in আন্তর্জাতিক
কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে মা ও মেয়েকে গণধর্ষণ, গ্রেপ্তার মূল অভিযুক্ত মহম্মদ জিসান সহ ৭
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৮ আগস্ট : ডাকাতি করতে গিয়ে মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনা ঘটেছিল বাংলাদেশের কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলায় । এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ জিসানকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ নিয়ে এযাবৎ সাতজনকে গ্রেফতার করা হল । আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকালে কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে জিসানকে গ্রেফতার করা হয়। ধৃত জিসান পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডলনী ঘোনা সিকদারপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
পুলিশ সূত্র জানায়,জিসানকে গ্রেফতারে পরিচালিত অভিযানে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ৮-১০ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। সেই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিসান পালানোর চেষ্টা করে। সে একটি খালে ঝাঁপ দেয় । পরে পুলিশ সদস্যরা খালে সাঁতার কেটে তাকে আটক করতে সক্ষম হন। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহম্মদ মাসুদ বলেন, পূর্ব বড় ভেওলায় সাম্প্রতিক সময়ে হওয়া তিনটি ডাকাতির মামলার আসামি জিসান। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে সফল হয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জিসানসহ এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার আরও কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছে । তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য সাইদুল ইসলাম মারুফ বলেন, জিসানসহ সাতজন আসামি গ্রেফতার হওয়ায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজারের পুলিশ সুপার, চকরিয়া সার্কেল ও চকরিয়া থানার ওসিসহ অভিযানে সরাসরি জড়িত সব পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখনো যেসব আসামি গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। দ্রুত বিচার শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আসামিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশের প্রতি দাবি জানান তিনি।।

Tags: Bangladesh
Previous Post

সবচেয়ে বড় ‘গদ্দার’ পিসি ও  ভাইপো ; ‘স্বঘোষিত যুবরাজ’ অভিষেক ব্যানার্জি হল ‘চ্যাটার্ড মাফিয়া’ : বললেন ঋজু দত্ত 

No Result
View All Result

Recent Posts

  • কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে মা ও মেয়েকে গণধর্ষণ, গ্রেপ্তার মূল অভিযুক্ত মহম্মদ জিসান সহ ৭
  • সবচেয়ে বড় ‘গদ্দার’ পিসি ও  ভাইপো ; ‘স্বঘোষিত যুবরাজ’ অভিষেক ব্যানার্জি হল ‘চ্যাটার্ড মাফিয়া’ : বললেন ঋজু দত্ত 
  • বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ! ‘পথের কাঁটা’ স্ত্রীকে গলা কেটে খুন ; গ্রেপ্তার ঘাতক স্বামী ও তার বউদি 
  • ইংরেজবাজারে নিজের বাড়ি থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার 
  • গোপনে গোমাংস বিক্রির অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের যুবক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.