• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শক্তিগড়ে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা করল দুষ্কৃতীরা, তদন্তে রেল পুলিশ

Eidin by Eidin
September 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শক্তিগড়ে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা করল দুষ্কৃতীরা, তদন্তে রেল পুলিশ
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ সেপ্টেম্বর : আজ মঙ্গলবার সকালে বর্ধমান হাওড়া মেইন লাইনের শক্তিগড় রেল স্টেশনের কাছে দুষ্কৃতীদের পাথর হামলার শিকার হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই হামলায় ট্রেনের কোন যাত্রী আহত না হলেও ট্রেনের একটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা তদন্ত নেমেছে রেল পুলিশ । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে ।


রেল সূত্রে জানা গেছে, আপ (২২৩০১) হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি এদিন সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ শক্তিগড় স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার সময় একটি কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় ট্রেনের একটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে।


পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন,ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে রেলপুলিশ । শক্তিগড় স্টেশনের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাথর ছোড়ার ঘটনায় কোনও যাত্রী জখম খবর মেলেনি বলেও তিনি জানিয়েছেন।


উল্লেখ্য,মমতা ব্যানার্জির শাসনকাল থেকেই সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস দুষ্কৃতীদের পাথর হামলার শিকার হচ্ছে । রাজ্যে পালাবলের পরেও ট্রেনে পাথর হামলার ঘটনার উপর বিরাম পড়েনি । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন,  যদি কেউ সরকারি সম্পত্তির ক্ষতি করে তাহলে তাদের কাছ থেকে তিনগুণ ক্ষতিপূরণ উসুল করা হবে । মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তার পরে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর হামলায় চিন্তা বাড়াচ্ছে ।।

Tags: BurdwanShaktigarhstones peltingVande Bharat ExpressWestbengal
Previous Post

জেলের ভিতরেও অনান্য বন্দীদের জোর করে ধর্মান্তরিত করছে মুসলিম কারাবন্দী চক্রগুলো : ব্রিটিশ প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশের অভিযোগ 

Next Post

দূরপাল্লার গ্লাইড বোমা “খগন্তক – ২৪৩” এর সফল পরীক্ষা করল ভারতীয় বায়ূসেনা 

Next Post
দূরপাল্লার গ্লাইড বোমা “খগন্তক – ২৪৩” এর সফল পরীক্ষা করল ভারতীয় বায়ূসেনা 

দূরপাল্লার গ্লাইড বোমা "খগন্তক - ২৪৩" এর সফল পরীক্ষা করল ভারতীয় বায়ূসেনা 

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তানে ঐতিহাসিক হিন্দু মন্দির ধ্বংস করায় গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত 
  • দূরপাল্লার গ্লাইড বোমা “খগন্তক – ২৪৩” এর সফল পরীক্ষা করল ভারতীয় বায়ূসেনা 
  • শক্তিগড়ে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা করল দুষ্কৃতীরা, তদন্তে রেল পুলিশ
  • জেলের ভিতরেও অনান্য বন্দীদের জোর করে ধর্মান্তরিত করছে মুসলিম কারাবন্দী চক্রগুলো : ব্রিটিশ প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশের অভিযোগ 
  • দলের উর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধে “কাজে বাধার সৃষ্টির” অভিযোগ তুলে পদত্যাগপত্র জমা দিলেন মঙ্গলকোটের ঝিলু ২ পঞ্চায়েতের বিজেপির সদস্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.