• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হরিয়ানায় কাজে গিয়ে নিখোঁজ কেতুগ্রামের পরিযায়ী শ্রমিক

Eidin by Eidin
May 9, 2023
in রাজ্যের খবর
হরিয়ানায় কাজে গিয়ে নিখোঁজ কেতুগ্রামের পরিযায়ী শ্রমিক
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ মে : হরিয়ানায় কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের এক পরিযায়ী শ্রমিক । বছর পঞ্চান্নের ওই ব্যক্তির নাম সঞ্জয় ঘোষ । কেতুগ্রাম থানার বহরান গ্রামে তাঁর বাড়ি । ৯ দিন আগে তাঁর সঙ্গে শেষ বারের মত মোবাইলে যোগাযোগ হয়েছিল,কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সঞ্জয়বাবুর স্ত্রী সান্তনা ঘোষ । এনিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে নিখোঁজ ব্যক্তির পরিবার ।
জানা গেছে,বহরান গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা সঞ্জয় ঘোষের বাড়িতে রয়েছেন স্ত্রী, ছেলে সুব্রত ঘোষ ও পুত্রবধূ শুভনা ঘোষ । এক মেয়ের বিয়ে হয়ে গেছে । হতদরিদ্র পরিবার । হরিয়ানার একটি বেসরকারি সংস্থায় শ্রমিকের কাজ করেন সঞ্জয়বাবু । মূলত তাঁর উপার্জনেই সংসার চলে ।
নিখোঁজ প্রৌঢ়ের স্ত্রী সান্তনাদেবী জানান,৬ মাস অন্তর বাড়ি ফেরেন তাঁর স্বামী । ৯ দিন আগে তাঁর স্বামী ফোন করে জানান তিনি বাড়ি ফিরছেন,বাসে চড়ে রেলস্টেশনে যাচ্ছেন ট্রেন ধরতে । কিন্তু তারপর থেকে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না । তিনি বলেন,’বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি । এমনকি আমার জামাই হরিয়ানাতেও গিয়েছিল । সেখানে আমার স্বামীর কর্মস্থলে গিয়ে জামাই স্বামীর খোঁজ নিতে যায় । কিন্তু কোম্পানির লোকেরা আমার স্বামীর কোনো সন্ধান দিতে পারেনি । এখন আমরা চরম উৎকন্ঠার মধ্যে আছি ।’।

Previous Post

৩ দিন নিখোঁজের পর পুকুর থেকে বিধবা বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার কাটোয়ায়

Next Post

তালিবান জঙ্গিদের হাতে গ্রেফতার ৩ গণমাধ্যমের প্রধান ও এক সাংবাদিক

Next Post
তালিবান জঙ্গিদের হাতে গ্রেফতার ৩ গণমাধ্যমের প্রধান ও এক সাংবাদিক

তালিবান জঙ্গিদের হাতে গ্রেফতার ৩ গণমাধ্যমের প্রধান ও এক সাংবাদিক

No Result
View All Result

Recent Posts

  • ‘বন্দে মাতরম’ গানে নাকি মূর্তিপুজোর উল্লেখ ! ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিধানসভা থেকে  ওয়াকআউট করল তৃণমূল  বিধায়করা 
  • শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী, রয়েছেন এই আইপিএল নায়কেরাও 
  • ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি’;  সুরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করলেন অভিনেত্রী মৌনি 
  • ধর্মীয় স্থানে শব্দ বিধি ও পশুহত্যা নিয়ে কঠোরতা : ‘প্রথম রাতেই বিড়াল মারতে’ চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • টি-শার্ট পরার অপরাধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল ইউপির গোরখপুরের শাদাব, মাত্র ৬ মাস আগে তাদের প্রেম-বিবাহ হয়   
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.