• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সজলধারা প্রকল্পে সরকারি পাম্প চুরির অভিযোগে গ্রেপ্তার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান

Eidin by Eidin
June 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সজলধারা প্রকল্পে সরকারি পাম্প চুরির অভিযোগে গ্রেপ্তার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ জুন : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ আর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণার পর থেকেই একদিকে যেমন পেট্রোপল সীমান্তে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় জমছে প্রতিদিন । সেই সাথে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে পুলিশের হাতে ধরা পড়ছে তাবড় তৃণমূল নেতারা । এই ধারাবাহিকতায় এবারে সজলধারা প্রকল্পে সরকারি পাম্প চুরির অভিযোগে গ্রেপ্তার হল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান ওরফে মুকুল । তার বাড়ি ক্ষীরগ্রাম অঞ্চলের ধারশোনা গ্রামে৷ রবিবার গ্রেপ্তারের পর আজ সোমবার তাকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হয়৷ 

জানা গেছে,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৩০ মে ক্ষীরগ্রাম পঞ্চায়েতে অফিস পরিদর্শনে গিয়েছিলেন মঙ্গলকোটের বিজেপি বিধায়ক শিশির ঘোষ । তিনি সরাসরি পঞ্চায়েতের গোডাউনে গিয়ে ঢোকেন । সেখানে গিয়ে তার নজরে পড়ে সজলধারা প্রকল্পের জন্য আনা সমস্ত পাম্প, মেশিন ও যন্ত্রাংশ গায়েব হয়ে গেছে । তিনি সরাসরি প্রধান বানু মণ্ডলের কাছে তার কৈফিয়ত চান । উত্তরে প্রধান জানান যে সজলধারা প্রকল্পে সরকারি পাম্পসহ যন্ত্রাংশ সব বিক্রি হয়ে গেছে৷ আর বিক্রি করে দিয়েছেন খোদ ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান । 

জানা গেছে,একথা শোনার পর বিজেপি বিধায়ক শিশির ঘোষ খবর নিতে শুরু করেন যে সেগুলি কোথায় বিক্রি করা হয়েছে । তখন তিনি জানতে পারেন যে ২০২৫ সালের ২৫ অক্টোবর তৃণমূলের মাসদুল রহমান সাঙ্গপাঙ্গদের সঙ্গে পঞ্চায়েতে এসে প্রধান বানু মণ্ডলের কাছে গোডাউনের চাবি নিয়ে যত সাবমার্সিবলের পাম্প ও যন্ত্রাংশ ছিল সেগুলি সব বের করে নিয়ে যায় । তারপর সেগুলি ইট্টা গ্রামের বাসিন্দা কৌশিক গুপ্ত ও কামাল গ্রামের ঠিকাদার রাজকুমার হাজরাকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেয় । যার বাজার মূল্য অন্তত ১০ লক্ষ টাকা । শুধু তাইই নয়,বিজেপি বিধায়ক আরও জানতে পারেন যে সরকারি জায়গায় লাগানো প্রায় ১৪ লক্ষ টাকার কেটে বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান ।  

পঞ্চায়েতে এই ব্যাপক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রধান ও পঞ্চায়েতের সমস্ত কর্মীদের ঘেরাও করে রাখেন বিজেপি বিধায়ক । খবর পেয়ে পুলিশ আসে । শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে ঘেরাও মুক্ত হয় প্রধান । এরপর এই দুর্নীতির বিষয়ে বিজেপি বিধায়ক থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন । তার অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই রাতে প্রধান বানু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ । কিন্তু তার আগেই চম্পট দেয় মাসাদুল রহমান । শেষ পর্যন্ত রবিবার রাতে তাকে পাকড়াও করে পুলিশ । 

জানা গেছে,ক্ষীরগ্রাম পঞ্চায়েতের প্রধান বানু মণ্ডল এক সময় গ্রামে গ্রামে আইসক্রীম ফেরি করতেন । পরে তিনি সক্রিয় ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত হন । তারপর থেকেই ভাগ্য খুলে যায় বানু মণ্ডলের । অন্যদিকে মাসাদুল রহমান ওরফে মুকুল মঙ্গলকোটের প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর  পিএ ছিল ৷ আর সেই সুযোগ কাজে লাগিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সে ব্যাপক দুর্নীতিতে লিপ্ত ছিল বলে অভিযোগ বিজেপির । বর্তমানে ধৃত দুই তৃণমূল নেতাকে জেরা করে পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতির মাথাগুলিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।। 

Tags: BurdwanTMC Leader ArrestedWestbengal
Previous Post

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় হিন্দু কিশোরীকে ধারাল অস্ত্রের কোপ,বাঁচাতে যাওয়ায় কাকাকে কুপিয়ে খুন, লাভ জিহাদি রোজ আলীকে এনকাউন্টারে খতম করল হেমন্ত বিশ্বশর্মার পুলিশ

Next Post

“গদ্দার” ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা ব্যানার্জি ; তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৮ জনে 

Next Post
“গদ্দার” ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা ব্যানার্জি ; তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৮ জনে 

"গদ্দার" ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা ব্যানার্জি ; তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৮ জনে 

No Result
View All Result

Recent Posts

  • তামিলনাড়ুর প্রাক্তন সভাপতি কে. আন্নামালাই বিজেপি ছাড়ছেন 
  • “গদ্দার” ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা ব্যানার্জি ; তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৮ জনে 
  • সজলধারা প্রকল্পে সরকারি পাম্প চুরির অভিযোগে গ্রেপ্তার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান
  • প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় হিন্দু কিশোরীকে ধারাল অস্ত্রের কোপ,বাঁচাতে যাওয়ায় কাকাকে কুপিয়ে খুন, লাভ জিহাদি রোজ আলীকে এনকাউন্টারে খতম করল হেমন্ত বিশ্বশর্মার পুলিশ
  • লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলসহ ৩০ লক্ষের কাউকে ছাড়ব না : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.