• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাঠে নামার আগেই সরে পড়লেন মমতা ব্যানার্জির ‘ফুটবল খেলোয়াড়’ রবিউল আলম চৌধুরী 

Eidin by Eidin
September 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মাঠে নামার আগেই সরে পড়লেন মমতা ব্যানার্জির ‘ফুটবল খেলোয়াড়’ রবিউল আলম চৌধুরী 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৯ সেপ্টেম্বর : নিজের হাতে গড়া দলের নাম ও প্রতীক হারানোর পর থেকে মমতা ব্যানার্জির কোনো কিছুই ভালো যাচ্ছে না । দুই আসনে উপনির্বাচনের জন্য পেয়েছিলেন ‘ফুটবল খেলোয়াড়’ । কিন্তু আগামী ৬ অক্টোবর ভোটের লড়াইয়ে মাঠে নামার আগেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরের মমতার দুই ‘ফুটবল খেলোয়াড়’ সরে পড়েছেন । শুক্রবার ‘কালীঘাট তৃণমূল’-এর ঘোষিত প্রার্থী তথা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন । তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করে নিতে চলেছেন মমতাপন্থী তৃণমূলের রবিউল আলম চৌধুরী ৷ ফলে উপনির্বাচনে ‘ভোটের ম্যাচে’ মাঠে নামা হচ্ছে না মমতার । 

তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে টানাপড়েনের মাঝেই বৃহস্পতিবার নির্বাচন মমতাপন্থী ‘কালীঘাট তৃণমূল’ ও ঋতব্রতপন্থী ‘নতুন তৃণমূল’ শিবিরকে নতুন প্রতীক ও নাম বেছে নেওয়ার নির্দেশ দেয়। শুক্রবার সকালেই দুই শিবির নতুন নাম ও প্রতীক পায়। কালীঘাট শিবির পায় ‘ফুটবল প্লেয়ার’ এবং ঋতব্রতপন্থী পায় ‘খাম’ প্রতীক। দুই আসনেই দুই শিবির প্রার্থী দিলেও কালীঘাটপন্থী শিবির প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে । প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় এই নির্বাচনে মমতা ব্যানার্জির আর কোনো ভূমিকাই থাকলো না । তবে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেন মমতা । কিন্তু তার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পুরনো খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন কংগ্রেস প্রার্থী । এখন দেখার বিষয় যে,রেজিনগরে মমতা কংগ্রেস নাকি সিপিএমকে সমর্থন করেন । 

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন । রাজ্যের অন্যতম এই হাইভোল্টেজ আসনে বিজেপি প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। অন্য দিকে, জোড়াফুল প্রতীক কমিশন “ফ্রিজ” করে দেওয়ায় ঋতব্রত পন্থী তৃণমূলকে “খাম” প্রতীক দেওয়া হয় বেছে।তবে নন্দীগ্রামের ISF প্রার্থী মহম্মদ সবে মিরাজ আলি খান বলেন, ‘আমাদের প্রতীক খাম। নির্বাচন কমিশন কী ভাবে আবার অন্য দলকে একই প্রতীক দিতে পারে? আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’ শুক্রবার রিটার্নিং অফিসারকে বিষয়টি জানান মিরাজ আলি খান। এর পরে মিরাজ বলেন, ‘আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের দলের কর্মীরা সবাই এই প্রতীককেই চেনে। আমাদের তো অস্বস্তির মধ্যে পড়তে হবে। ওঁরা জানাল এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। শনিবার মনোনয়ন প্রত্যাহারের তারিখ শেষ হলে তার পরে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছে।’।

Previous Post

জীবনের পড়ন্ত বেলাতে সঙ্গীত সাধনার স্বীকৃতি পেলেন মন্তেশ্বরের  ৭২ বছরের বৃদ্ধা নন্দদুলাল চক্রবর্তী 

Next Post

ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে করল দশম শ্রেণির হিন্দু কিশোরী, ত্যাজ্য ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল পরিবার 

Next Post
ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে করল দশম শ্রেণির হিন্দু কিশোরী, ত্যাজ্য ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল পরিবার 

ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে করল দশম শ্রেণির হিন্দু কিশোরী, ত্যাজ্য ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল পরিবার 

No Result
View All Result

Recent Posts

  • নন্দীগ্রামের পর এবারে রেজিনগরের কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার
  • সিদ্ধিবিনায়ক মন্দিরে দেবতাকে প্রনাম জানিয়ে আসার পরেই কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন 
  • কাটোয়ায় বিধবা ভাতৃবধূ কে গলা কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার ভাসুর প্রশান্ত মণ্ডল
  • অভিষেক শর্মা দ্রুততম সেঞ্চুরি করার পর আফগান তরুনী ভক্তের বিবৃতি ভাইরাল 
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির বিপুল জয়; এনএসইউ-এর বিদ্রোহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.