• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিলিগুড়ির মাটিগড়ায় মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন    

Eidin by Eidin
June 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শিলিগুড়ির মাটিগড়ায় মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন    
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১১ জুন : শিলিগুড়ির মাটিগড়ায় নির্মীয়মান উড়ালপুলের গর্তে বাইকসহ পড়ে গিয়ে মৃত্যু হওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে । জানা গেছে,ওই যুবকের নাম সুব্রত সরকার । তার বাড়ি আলিপুরদুয়ারে । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় মাস্টার ডিগ্রি করছিলেন । পড়াশোনার সুবিধার জন্য থাকতেন শিলিগুড়িতে। বাবা মায়ের একমাত্র সন্তান।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সদ্য কেনা বুলেট মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সুব্রত। বুধবার সকালে মাটিগড়ার খাপরেল মোড় সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কে তাঁর দেহ উদ্ধার হয়। ফ্লাইওভার নির্মাণের কাজের জন্য জাতীয় সড়কের পাশে একটি বড় গর্ত খোঁড়া ছিল। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গর্তের মধ্যে একটি মোটরসাইকেলের অংশ দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে মাটিগাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান চালায়। গর্তের ভেতর থেকে সুব্রত সরকার এবং তাঁর মোটরসাইকেল উদ্ধার করা হয়।অচেতন অবস্থায় তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মঙ্গলবার রাতভর চলা বৃষ্টির মধ্যে কোনও এক সময়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গর্তে পড়ে যান। প্রবল বৃষ্টি ও অন্ধকারের কারণে দু’র্ঘ’টনার বিষয়টি কারও নজরে আসেনি ।

এদিকে বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তিনি বিষয়টি নিয়ে অত্যন্ত প্রকাশ করেন এবং বলেন, এভাবে একটি মেধাবী পড়ুয়ার মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে আমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব রাস্তাতে যাতে নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়।’ পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন । 

তবে মর্মান্তিক ঘটনার পর নির্মীয়মান জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, এত বড় গর্ত থাকা সত্ত্বেও সেখানে পর্যাপ্ত ব্যারিকেড, আলোকসজ্জা বা সতর্কীকরণ চিহ্নের ব্যবস্থা ছিল না। ফলে রাতের অন্ধকার কিংবা খারাপ আবহাওয়ার মধ্যে যে কোনও পথচারী বা যানবাহন চালকের জন্য ওই এলাকা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।এক মেধাবী ছাত্রের এমন করুণ মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, বন্ধু-বান্ধব ও বিশ্ববিদ্যালয় মহল। একই সঙ্গে এই ঘটনা নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।।

Tags: accidentDistrict NewsSiliguriWestbengal
Previous Post

জাগতিক জ্ঞানের নিজস্ব কোন মূল্য নেই, আধ্যাত্মিক জ্ঞান লাভের সহায়ক হিসাবে এর যা কিছু মূল্য : মুণ্ডক উপনিষদ

Next Post

নিজের দেশের মানুষের চুড়ান্ত অমানবিকতার শিকার হলেন পুশ ইন করা বাংলাদেশি হিন্দু বৃদ্ধ, শেষ পর্যন্ত তাঁকে স্বীকার করল বিজিবি 

Next Post
নিজের দেশের মানুষের চুড়ান্ত অমানবিকতার শিকার হলেন পুশ ইন করা বাংলাদেশি হিন্দু বৃদ্ধ, শেষ পর্যন্ত তাঁকে স্বীকার করল বিজিবি 

নিজের দেশের মানুষের চুড়ান্ত অমানবিকতার শিকার হলেন পুশ ইন করা বাংলাদেশি হিন্দু বৃদ্ধ, শেষ পর্যন্ত তাঁকে স্বীকার করল বিজিবি 

No Result
View All Result

Recent Posts

  • ইসকনের হাতে আনুষ্ঠানিকভাবে মিডডে মিলের দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • জইশ জঙ্গি যোগের সন্দেহে ধৃত হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা সরকার গ্রেপ্তার ঝাড়খণ্ড থেকে, তাকে হনিট্রাপ হিসাবে ব্যবহার করা হচ্ছিল  ; ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকিস্তানের 
  • পাকিস্তানি ক্রিকেটারকে আলিঙ্গন করলেন ভারতের জেমিমা রদ্রিগেজ, ভিডিও ভাইরাল 
  • কমনওয়েলথ গেমসে দেশকে প্রথম সোনা এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে ; সাইকেল মিস্ত্রি বাবার অকাল মৃত্যু স্মরণ করে ভারতের এই জুডো প্রতিভার চোখে জল 
  • মুচুকুন্দ স্তুতিঃ : কালযবনকে ভস্ম করার পর রাজা মুচুকুন্দ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে এই স্তব করেছিলেন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.