এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১২ আগস্ট : কাশ্মীর গণহত্যার নথিগুলো পুনরায় খোলা হচ্ছে। কাশ্মীরি পণ্ডিত লেখক সর্বানন্দ কৌল প্রেমী এবং তাঁর পুত্র বীরেন্দ্র কৌলের হত্যাকাণ্ডের ৩৬ বছর পর, হত্যাকারীদের খুঁজে বের করতে জম্মু ও কাশ্মীরের এসআইএ কাশ্মীর উপত্যকা জুড়ে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। ১৯৯০ সালে স্কুল প্রধান শিক্ষক, লেখক ও সাহিত্যিক সর্বানন্দ কৌল ‘প্রেমী’ এবং তাঁর ছোট ছেলে বীরেন্দ্র কৌলের জোড়া হত্যাকাণ্ডের তদন্তে জম্মু ও কাশ্মীর রাজ্য তদন্ত সংস্থা (J&K State Investigation Agency) আজ বুধবার জম্মু ও কাশ্মীর জুড়ে ৯ টি স্থানে অভিযান চালায় ।
১৯৯০ সালের ৩০শে এপ্রিল, ইসলামপন্থী সন্ত্রাসীরা বাবা ও ছেলেকে তাদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়৷ পরে অনন্তনাগের কোকেরনাগে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়।
নার্স সরলা ভাটের মামলার পর, ১৯৯০-এর দশকে কাশ্মীরি হিন্দুদের এই আর একটি হত্যাকাণ্ডকে সক্রিয় তদন্তের আওতায় আনা হচ্ছে। কয়েক দশক ধরে, হিন্দু গণহত্যা সন্ত্রাস ও বাস্তুচ্যুতির এক অনুল্লিখিত গল্পের অংশ হয়ে ছিল। পূর্বতন কংগ্রেস সরকার ওই নৃশংসতার ঘটনাগুলিকে পরিকল্পিত ভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মামলাগুলো পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে । এখন প্রশ্ন যে, যারা গণহত্যা ধামাচাপা দেওয়ার জন্য দোষী, তাদের কী হবে ?
#JammuKashmir
