এইদিন ওয়েবডেস্ক,মধ্যপ্রদেশ,১৮ জুন : ২০২২ সালে নাজির আহমেদ নামে এক গরু পাচারকারীর মৃত্যুর ঘটনায় ১৪ জন গো-রক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার সেওনি মালওয়া জেলা দায়রা আদালতের বিচারক তাবাসসুম খান(Tabassum Khan) । আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গরু পাচারের সন্দেহে অভিযুক্তরা নিহত নাজিরের ওপর “অত্যন্ত নৃশংসভাবে হামলা” করা হয়েছিল ।
২০২২ সালে মধ্যপ্রদেশের সেওনিতে গরু পাচারের সময় নাজির আহমেদ ও আরও তিনজন ধরা পড়ে ।গো-রক্ষকদের হাতে মার খাওয়ার পর হাসপাতালে নাজিরের মৃত্যু হয়। এখন ওই মামলায় অতিরিক্ত জেলা জজ তাবাসসুম খানের একক বেঞ্চ ১৪ জন গো-রক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে বিএনএসএস-এর ৩৯৬(১) ধারা অনুযায়ী আহত শেখ লালা এবং সৈয়দ মুশতাককে প্রত্যেককে ১৫,০০০ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে । আদালতের এই রায়ের পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে । সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কানহাইয়া বাথাভ,বাল্লু ওরফে অনুজ রঘুবংশী,অজয় ওরফে আজ্জু রাঠোর,আলোক কৌশল,পবন বাথাভ এবং অমর ওরফে ভোলা বাথাভ। সাজাপ্রাপ্তদের পরিবার জানিয়েছে যে তারা চূড়ান্ত ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ জানাবেন।।
