এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,৩০ আগস্ট : একদিকে দেশের অভ্যন্তরে তীব্র ভারত বিদ্বেষী হাওয়া তোলা, পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অপদস্ত করার পুরোদমে চেষ্টা চালাচ্ছিল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি-জামাত ইসলামি সরকার । চুপচাপ নজর রাখছিল ভারত । কিন্তু বাংলাদেশ তার সমস্ত সীমা অতিক্রম করায় এবার কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার । আজ রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। কারন হিসাবে বলা হয়েছে ‘ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা’ ।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর,শনিবার (২৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধার সম্পাদক মহম্মফ শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল।তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বিভিন্ন কারণে হিলি বন্দর পিছিয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ভারতীয় এক্সপোর্টার্স ও আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের কার্যনির্বাহী কমিটির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল বলেন, ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক কিছু সমস্যার কারণে দেশটির ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ।।
