এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ মে : নিজের ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের নীলফামারীর আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক নরপশু । আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগমের গর্ভজাত শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রাম থেকে রবিবার দুপুর ১টা সময় তাকে পাকড়াও করে পুলিশ । নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার প্রতিবেশী এক বউদিকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আব্দুল কুদ্দুসকে আটকে গাছের সাথে বেধে রেখে পুলিশে খবর দেয় । পুলিশ জানায়, নীলফামারী জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় আনা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে । ভুক্তভোগী শিশুটি বর্তমানে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।।
