• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে বিয়ে বাড়িতে মৌমাছির হামলা, জখম বরসহ ১০

Eidin by Eidin
March 5, 2021
in রাজ্যের খবর
ভাতারে বিয়ে বাড়িতে মৌমাছির  হামলা, জখম বরসহ ১০
15
SHARES
210
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান) ,০৫ মার্চ : বিয়েবাড়িতে মৌমাছির দলবদ্ধ হামলায় জখম হল বরসহ ১০ জন । আহতদের মধ্যে রয়েছে ৪ জন শিশু । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলিনগর গ্রামের একটি বিয়েবাড়িতে । ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । আহতদের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলিনগর গ্রামের বাসিন্দা আমানুল্লা শেখ নামে এক যুবক ও তাঁর বোন আমিনা খাতুনের একই দিনে বিয়ে ঠিক করেছে পরিবারের লোকজন । শুক্রবার ছিল আমিনার লগনের অনুষ্ঠান । বাড়ি ভর্তি লোকজন । বাড়ির পাশেই প্যান্ডেল বাঁধা হয়েছে । সেখানে অনেকে খাওয়া দাওয়া করছে । সেই সময় মৌমাছির একটা দল এসে আচমকা বিয়ে বাড়িতে হামলা চালায় । মৌমাছির হুলের দংশন থেকে বাঁচতে প্যান্ডেলের লোকজন খাবার ফেলে ছুট লাগায় । বাড়ির ভিতরের লোকজনও অনুষ্ঠান ফেলে নিরাপদ দুরত্বে পালিয়ে যায় ।
জানা গেছে, আমানুল্লা তখন কয়েকজন বাচ্চা ছেলেমেয়ের সঙ্গে প্যাণ্ডেলেই ছিলেন । মৌমাছির দল তাঁদের ঘিরে ধরে । তাদের মধ্যে কয়েকজন পালাতে সক্ষম হলেও আমানুল্লাসহ ১০ জন মৌমাছির হুলে বিদ্ধ হয়ে জখম হন ।
আমানুল্লাদের আত্মীয় শেখ হাসেমের কথায়, ‘বিয়েবাড়ির পাশেই একটি গাছে মৌচাক ছিল । কোনও বাচ্চা ছেলে হয়তো ওই চাকে ঢিল ছুড়ে দিয়েছিল । তার জেরেই হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি বিয়েবাড়ি ঘিরে ধরে । যারা পালাতে পারেনি তারাই মৌমাছির হামলার শিকার হয়েছে ।’।

Previous Post

রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সফল ভাতারের ৭ প্রতিযোগী

Next Post

ভাতারে ‘ভূমিপুত্র’ প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

Next Post
ভাতারে ‘ভূমিপুত্র’ প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

ভাতারে 'ভূমিপুত্র' প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

No Result
View All Result

Recent Posts

  • উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 
  • ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট
  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন
  • “এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.