• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমি খুব খুশি” : পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের “পারফরম্যান্সের” ভুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
November 4, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“আমি খুব খুশি” : পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের “পারফরম্যান্সের” ভুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ নভেম্বর : রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের পারফরম্যান্সের ভুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ বুধবার কলকাতায় পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের ১২৫ দিনের কাজ (VB-G RAM G) সহ অন্যান্য বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’আমি খুব খুশি এমআইসি দিলীপ ঘোষের মহান নেতৃত্বে এমওএস শান্তনু প্রামানিক এবং মুখ্য সচিব খুব ভালো পারফরম্যান্স করছেন । টিমওয়ার্ক সুন্দর । ইন্টার ডিপার্টমেন্ট যে সমস্যাগুলো ছিল মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের দায়িত্ব সেগুলো সমাধান করা । সেটা আমরা আজ রোড ম্যাপ বানিয়ে ফেলেছি, খুব তাড়াতাড়ি শর্ট আউট করে দেবো ।’

এদিন পঞ্চায়েত দপ্তরে ৭,১৯০টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছেন।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৭ সালের এপ্রিলের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম চালু করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। স্থায়ী নিয়োগের পাশাপাশি ১,০০০ জনকে অস্থায়ী পদেও নিয়োগ করা হবে। একই সঙ্গে নিউটাউনে নতুন পঞ্চায়েত ভবন তৈরির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন,এজন্য ৫ একর জায়গা দেওয়া হবে পঞ্চায়েত মন্ত্রককে । 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ দপ্তরের আধিকারিকরা। বৈঠকে রাজ্যের সমস্ত বিডিও এবং জেলাশাসকরাও ছিলেন। এদিনের বৈঠকে ১২৫ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়েও পর্যালোচনা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, প্রতিদিন ২২ লক্ষ মানুষ ১২৫ দিনের কাজ পাচ্ছেন। এই প্রকল্পে ১৩ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের দেওয়ার কথা ৮ হাজার কোটি টাকা এবং রাজ্যের বরাদ্দ ৫ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দাবি, প্রথম ধাপে ইতিমধ্যেই কেন্দ্র ১,২০০ কোটি টাকা দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন,’১০ লক্ষ নতুন জব কার্ড দেওয়া হয়েছে। আমাদের মনে হচ্ছে ভারত সরকার দেওয়ারের লক্ষ্য পূর্ণ করতে পারব। কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৬৫ লক্ষ ৬২ হাজার কর্মদিবস তৈরি করতে পেরেছি।’ সব শেষে তিনি বলেন,’আমার বিশ্বাস যে,রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে দেশের মধ্যে আমরা মডেল হিসাবে স্থাপিত করতে পারব ।’।

Tags: KolkataWestbengal
Previous Post

ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়ে জম্মু-কাশ্মীরের বারামুল্লার যুবকের অস্বাভাবিক মৃত্যু 

Next Post

অনাস্থায় পদ খোয়ালেন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা পঞ্চায়েতের সিপিএম প্রধান সোমা খাতুন 

Next Post
অনাস্থায় পদ খোয়ালেন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা পঞ্চায়েতের সিপিএম প্রধান সোমা খাতুন 

অনাস্থায় পদ খোয়ালেন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা পঞ্চায়েতের সিপিএম প্রধান সোমা খাতুন 

No Result
View All Result

Recent Posts

  • অনাস্থায় পদ খোয়ালেন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা পঞ্চায়েতের সিপিএম প্রধান সোমা খাতুন 
  • “আমি খুব খুশি” : পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের “পারফরম্যান্সের” ভুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়ে জম্মু-কাশ্মীরের বারামুল্লার যুবকের অস্বাভাবিক মৃত্যু 
  • নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করে মেয়েদের কাছে নগ্ন ছবি চেয়ে বিতর্কে জড়ালেন তরুণ ফাস্ট বোলার গুরনূর ব্রার
  • স্ত্রীর শিরোচ্ছেদের পর কাটা মুন্ড নিয়ে ঘুরে বেড়ালো স্বামী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.