• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়ে জম্মু-কাশ্মীরের বারামুল্লার যুবকের অস্বাভাবিক মৃত্যু 

Eidin by Eidin
November 4, 2026
in আন্তর্জাতিক
ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়ে জম্মু-কাশ্মীরের বারামুল্লার যুবকের অস্বাভাবিক মৃত্যু 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ নভেম্বর : ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লার এক যুবকের। মৃতের নাম আদনান আলতাফ । তার বাড়ি বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়৷তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। নিখোঁজ হওয়ার দুদিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার করা হয় ।এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে নিখোঁজ হন আদনান। পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মৃত পড়ুয়ার মা ৷ 

আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের নাগাদ তিনি নিখোঁজ হন। ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মহম্মদ সেলিম জানান, আদনান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এই কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ তার খোঁজ করতে শুরু করে। পরে আজ সকালে স্থানীয়রা জলাশয়ে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।। 

Tags: Bangladesh
Previous Post

নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করে মেয়েদের কাছে নগ্ন ছবি চেয়ে বিতর্কে জড়ালেন তরুণ ফাস্ট বোলার গুরনূর ব্রার

Next Post

“আমি খুব খুশি” : পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের “পারফরম্যান্সের” ভুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post
“আমি খুব খুশি” : পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের “পারফরম্যান্সের” ভুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

"আমি খুব খুশি" : পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের "পারফরম্যান্সের" ভুয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • মোসাদের প্রতিশোধ : দুই ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যার সাথে জড়িত হামাসের সহ- প্রতিষ্ঠাতাকে দুবাইয়ের হোটেলে নিকেশ করার লৌমহর্ষক কাহিনী 
  • ইউপির রায়বেরেলিতে  মন্দির চত্বরে মাংস ও গৃহস্থালীর বর্জ্য ফেলার প্রতিবাদ করায় এক হিন্দু পুরোহিতের ওপর মুসলিম জনতার হামলা, ইরফানসহ ৬ গ্রেপ্তার
  • “গান্ধী-নেহেরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করার সাহস দেখিয়েছে এতেই রাগ সোনিয়া গাঁধির” :  প্রণব মুখার্জির মেয়ের আক্রমণ 
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটে ঝড় তুললেন বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর 
  • ঢাকার অস্বাস্থ্যকর বস্তিকে দিল্লির  বলে চালিয়ে দেওয়ার চীনা ভ্লগারদের নিন্দা জানিয়েছে ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.