এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ আগস্ট : মালদায় ফের বিপুল পরিমান নগদ টাকা করল পুলিশ । পাশাপাশি উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার । গাজোলে রাঙ্গাভিটা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে দুই সন্দেহজনক বাইক চালককে আটক করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় । উদ্ধার হওয়া টাকার পরিমান প্রায় ৪১ লক্ষ টাকা বলে জানা গেছে ৷ সেই সাথে তাদের তল্লাশি চালিয়ে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ । ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা৷
পুলিশ সূত্রে জানা গেছে,উদ্ধার হওয়ার টাকা ও ব্রাউন সুগার ডালখোলা থেকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার সহ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। পুলিশের জালে ধৃত ২ যুবকের নাম সিদ্ধার্থ মন্ডল ও কিশোর মন্ডল যাদের বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। বাইকে করে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল মালদার উদ্দেশ্যে। বাইক দুটি আটক করেছে পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম সিদ্ধার্থ মন্ডল ও কিশোর মন্ডল । তাদের বাড়ি মালদার কালিয়াচক এলাকায়।।
