• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ময়মনসিংহে হিন্দু যুবককে অপহরণ করে খুন 

Eidin by Eidin
May 25, 2026
in আন্তর্জাতিক
ময়মনসিংহে হিন্দু যুবককে অপহরণ করে খুন 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,২৫ মে : বাংলাদেশে অব্যাহত হিন্দু নরসংহার । এবারে ময়মনসিংহে এক হিন্দু যুবককে অপহরণ করে খুনের ঘটনা ঘটেছে । দিন দুয়েক আগে বিজয় বর্মণ (২৬) নামে ময়মনসিংহ উপজেলার বেগুনবাড়ি এলাকার ওই হতভাগ্য যুবক অপহৃত হয় । রবিবার(২৪ মে) তার দেহ উদ্ধার হয়েছে এলাকার একটি পুকুর থেকে । নিহত বিজয় বর্মণ মুক্তাগাছা উপজেলার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। তিনি একটি ওষুধের দোকানের কর্মচারী ছিলেন । ঠিক কি কারনে এবং কারা তাকে খুন করেছে তা স্পষ্ট নয় । 

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিজয় বর্মণ নেশায় আসক্ত ছিল । শুক্রবার রাতে সে মুক্তাগাছা থেকে ফিরে বন্ধুদের সাথে ময়মনসিংহ শহরে যায় । সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দিতে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। শনিবারও দিনভর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এরপর রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরের কচুরিপানায় একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পরব পরিবারের লোকজন বিজনের দেহ সনাক্ত করে।

নিহত বিজন বর্মণের জ্যেঠতুতো ভাই ভাই সুব্রত বর্মণ বলেন, দুই ভাই ও এক বোনের সংসারে বিজয় বর্মণ সকলের ছোট । তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছি। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এই বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।। 

Tags: BangladeshHindu Youth KilledMymensingh
Previous Post

জামালপুরের ‘ত্রাস’ তৃণমূল নেতা মেহমুদ খানের তৈরি নিয়ম ভেঙে কবি নজরুলের মূর্তিতে মালা করলো বিজেপি  

Next Post

শেহজাদের কাছে ১০ টাকায় হিন্দু মহিলাদের নম্বর বিক্রি করছিল অ্যামাজনের ডেলিভারি বয় ইব্রাহিম : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি 

Next Post
শেহজাদের কাছে ১০ টাকায় হিন্দু মহিলাদের নম্বর বিক্রি করছিল অ্যামাজনের ডেলিভারি বয় ইব্রাহিম : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি 

শেহজাদের কাছে ১০ টাকায় হিন্দু মহিলাদের নম্বর বিক্রি করছিল অ্যামাজনের ডেলিভারি বয় ইব্রাহিম : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি 

No Result
View All Result

Recent Posts

  • শেহজাদের কাছে ১০ টাকায় হিন্দু মহিলাদের নম্বর বিক্রি করছিল অ্যামাজনের ডেলিভারি বয় ইব্রাহিম : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি 
  • ময়মনসিংহে হিন্দু যুবককে অপহরণ করে খুন 
  • জামালপুরের ‘ত্রাস’ তৃণমূল নেতা মেহমুদ খানের তৈরি নিয়ম ভেঙে কবি নজরুলের মূর্তিতে মালা করলো বিজেপি  
  • শার্দুল ঠাকুরের বিরুদ্ধে ‘মিষ্টি প্রতিশোধ’ নিলেন রবীন্দ্র জাদেজা
  • বকরিদের আগে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণা করার দাবি তুললো মুসলিম সংগঠনগুলো 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.