• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হিন্দু পড়ুয়াদের দিয়ে খ্রিস্টান প্রার্থনা, অধ্যক্ষকে বেদম পেটালো বজরং দলের কর্মীরা

Eidin by Eidin
July 6, 2023
in দেশ
হিন্দু পড়ুয়াদের দিয়ে খ্রিস্টান প্রার্থনা, অধ্যক্ষকে বেদম পেটালো বজরং দলের কর্মীরা
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

একদিন ওয়েবডেস্ক,পুনে,০৬ জুলাই : একটি ইংরাজি মাধ্যম স্কুলের হিন্দু পড়ুয়াদের খ্রিস্টান প্রার্থনা পাঠ করতে বলায় অধ্যক্ষকে বেদম পেটালো বজরং দলের কর্মীরা । ঘটনাটি ঘটেছে পুনে শহরের তালেগাঁও দাভাদে এলাকার ডিওয়াই পাটিল স্কুলে । স্কুলের ভিতরেই আলেকজান্ডার কোটস নামে ওই অধ্যক্ষকে পিছু ধাওয়া করে পেটায় বজরং দলের কর্মীরা । ছিঁড়ে দেওয়া হয় অধ্যক্ষের জামা । মারধরের দৃশ্য স্কুলের ছাত্রীদের টয়লেটের বাইরে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,সম্প্রতি হিন্দু পড়ুয়ারা স্কুলে খ্রিস্টান প্রার্থনার কথা অভিভাবকদের বিষয়টি জানালে এনিয়ে তোলপাড় শুরু । এদিকে ঘটনার কথা জানাজানি হতেই বেশ কয়েকজন বজরং দলের কর্মী স্কুলে উপস্থিত হন এবং স্কুল প্রাঙ্গনে অধ্যক্ষকে পিছু ধাওয়া করে বেদম পেটান । প্রাণ বাঁচাতে অধ্যক্ষ কোনো রকমে দৌড়ে নিরাপদ জায়গায় পালিয়ে যান । এদিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তালেগাঁও দাভাদে ডিওয়াই পাটিল হাই স্কুলের অধ্যক্ষ আলেকজান্ডার কোটসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিভাবকদের অভিযোগ,স্কুলের হিন্দু পড়ুয়াদের যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে বাধ্য করেন অধ্যক্ষ ৷ শুধু তাইই নয়,হিন্দুদের উৎসবে ছুটি পর্যন্ত দেওয়া হয়না ওই স্কুলে । এছাড়া মেয়েদের টয়লেটের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে । বজরং দলের একজন কর্মী বলেন,’যখন আমরা এর মোকাবিলা করতে স্কুলে আসি, তখন আমরা দেখতে পাই অবিভাবকদের সব অভিযোগই সত্যি ।’।

Previous Post

বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Next Post

রাজনৈতিক দলের নিচু তলার কর্মীরা সচেতন হলেই বন্ধ হবে হিংসা

Next Post
রাজনৈতিক দলের নিচু তলার কর্মীরা সচেতন হলেই বন্ধ হবে হিংসা

রাজনৈতিক দলের নিচু তলার কর্মীরা সচেতন হলেই বন্ধ হবে হিংসা

No Result
View All Result

Recent Posts

  • নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলার মূল পান্ডা রসায়ন শিক্ষক পিভি কুলকার্নিকে গ্রেপ্তার করেছে সিবিআই 
  • কিছু বেকার মানুষ গণমাধ্যম ও আন্দোলনকর্মীর ছদ্মবেশে তেলাপোকার মতো ব্যবস্থার ওপর ঝাঁপিয়ে পড়ে : প্রধান বিচারপতি সূর্যকান্ত
  • কাটোয়ায় রেলদপ্তরের জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ আরপিএফ কর্মী
  • রতুয়ায় গরু বোঝাই ২ টি গাড়ি আটক করল পুলিশ, হিঙ্গলগঞ্জে গরু পাচার রুখে দিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র 
  • রাজাবাজারে পথ অবরোধ করে নামাজ পড়া রুখে দিল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.