• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মধ্যপ্রাচ্য জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি, আলোড়ন আমেরিকা ও ইসরায়েলে 

Eidin by Eidin
September 20, 2026
in আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি, আলোড়ন আমেরিকা ও ইসরায়েলে 
6
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২০ সেপ্টেম্বর : গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে । খবর অনুযায়ী, ইরান তার সশস্ত্র বাহিনীকে (যার মধ্যে আইআরজিসি, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী অন্তর্ভুক্ত) সর্বোচ্চ বা ‘কোড ১০০’ সতর্কাবস্থায় উন্নীত করেছে। এদিকে ট্রাম্প ক্যাম্প ডেভিডে তাঁর সফর সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। 

 খবর অনুযায়ী, নেতানিয়াহুও তাঁর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে গেছেন। পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় ওই অঞ্চলে অবস্থিত মার্কিন মিশনগুলো আমেরিকানদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করছে। এছাড়া ইতালি আলাদাভাবে সৌদি আরবে অবস্থানরত তাদের নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য । 

এদিকে ইরানের ‘খাতাম আল-আম্বিয়া’ যৌথ সামরিক কমান্ড আজ রবিবার সতর্ক করে দিয়েছে যে, ওয়াশিংটন যদি দেশটির বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ধারাবাহিক আক্রমণের মুখে পড়বে। সামরিক কমান্ডটি বলেছে, “কোনো বিধিনিষেধ বা বিবেচনার তোয়াক্কা না করেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক, কার্যকর ও যন্ত্রণাদায়ক আক্রমণ চালানো হবে।”

এতে বলা হয়, ইউরোপে অনুষ্ঠিত একটি বৈঠকে ওয়াশিংটন—অঞ্চলের কয়েকটি দেশের সম্মতিক্রমে—ইরানের বিরুদ্ধে পুনরায় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কোনো হামলায় সমর্থনকারী আঞ্চলিক দেশগুলোকে হামলার অংশীদার হিসেবে গণ্য করা হবে এবং তারা “ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কাছ থেকে আর কোনো সংযম বা নমনীয়তা আশা করতে পারবে না।”

Previous Post

ভাতারে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দলেই ২ কর্মী 

Next Post

এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের রৌপ্য জয় 

Next Post
এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের রৌপ্য জয় 

এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের রৌপ্য জয় 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.